
বাংলার আলো টিভি ডেস্কঃ
সামিয়া আক্তার, বয়স ১২ বছর, তার হার্ট ছিদ্র ও ব্লাভ নষ্ট। অপারেশন করতে তিন থেকে চার লাখ টাকার প্রয়োজন। তার বাবা একজন গার্মেন্টস কর্মী, মা গৃহিণী। দুই ছেলে দুই মেয়ের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তাই মেয়ের জীবন বাঁচাতে সমাজের বৃত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতা ও সাহায্য কামনা করেছেন।

আসুন না সবাই মিলে সামিয়ার চিকিৎসায় সাহায্যের হাত বাড়াই। আমাদের সামান্য সাহায্য সহযোগিতায় আল্লাহ পাক চাইলে ফিরিয়ে দিতে পারেন একটি ছোট্ট মেয়ের জীবন ।

২০১৯ সালে ডাক্তার অপারেশন করতে বলেছিলেন, কিন্তু তার বাবার স্বল্প আয়ে তা সম্ভব হয় নি। বর্তমানে মেয়েটি জীবনের সাথে লড়াই করে কোন মতে বেঁচে আছে। ডাক্তার জরুরী ভিত্তিতে অপারেশন করতে বলেছেন। তাই আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন তার বাবা-মা।

যোগাযোগঃ
সাংবাদিক ইউসুফ আলী
মোবাইলঃ ০১৭১৫৩৬২৬১২



