মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন
ভিডিও নিউজ
নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
রাজবাড়ীর পাংশায় দীপা রানী পাল নামে এক গৃহবধুর আত্মহত্যা
/ ১৯০ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩:২৮ পূর্বাহ্ন

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলায় পাংশা উপজেলার মৈশালা (পালপাড়া) গ্রামে দীপা রানী পাল (২২) নামের এক গৃহবধূ ঘরের সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, পরকীয়ার কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

নিহত দীপা রানী পাংশা পৌর এলাকার মৈশালা (পালপাড়া) গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মিঠুন পালের স্ত্রী। ছয় বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে পাঁচ বছর বয়সী যমজ দুইটি পুত্র সন্তান রয়েছে।

 

 

পরিবার সূত্রে জানা যায়, বুধবার ১১ জুন রাত ৯টা ৩০ মিনিটের দিকে দীপা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। সারারাত খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে বাড়িতে পৌঁছে দেন মৈত্রডাঙ্গী গ্রামের তিন যুবক—সাহাই, সালাম ও মাসুদ।

 

 

নিহতের শাশুড়ী সাধনা রানী বলেন, বুধবার ১১ জুন রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার দিকে বৌমা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সারারাত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন ১২ জুন সকাল ৫টার দিকে তিনটা ছেলে তাকে বাড়িতে পৌঁছে দেয়। ফেরার সময় তার কানের দুল, হাতের শাঁখা ও সিঁথিতে সিঁদুর ছিলো না। এরপর আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তাও বলে। রাতে বের হওয়ার সময় সে নগদ ১৪ হাজার টাকাও নিয়ে যায় বলে জানায়। সকাল ৭টার দিকে সে ঘরে ঘুমাতে যায়। তারপরই কোন একসময় এ ঘটনা ঘটায়।

 

 

স্বামী মিঠুন পাল অভিযোগ করেন, দীপার ‘সাগর খান’ নামের একটি ফেসবুক আইডির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং ধারণা করা হচ্ছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিনি বলেন, “ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়েই দীপা রাতে বাড়ি থেকে বের হয়। সকালে ফিরে এসে মোবাইলে একজনের সঙ্গে কথাও বলে। রাতে ওর সাথে হয়তো খারাপ কিছু হয়েছে। আর সেকারণেই সে আত্মহত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার কামনা করছি।”

 

 

এ বিষয়ে স্থানীয়রা জানান, তাদের পরিবারে কোন ঝামেলা ছিলো না। অন্য পুরুষের সাথে মোবাইলে কথা বলা ও পরকীয়া সম্পর্কের কারণেই এমনটি করেছে বলে মনে হচ্ছে।

 

 

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠাই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ বিষয়ে নিহতের পিতা থানায় একটি অপমৃত্যু মামলার এজাহার দিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।