সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Headline
থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভিডিও নিউজ

নোয়াখালীর চাটখিলে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন
/ ৪২৭ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোটে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ করতে চালু হয়েছে এ সহায়তা কেন্দ্র।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার বদলকোট বাজারে উদ্যোক্তা ইঞ্জিনিয়ার ফারুক হোসেনের তত্ত্বাবধানে এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিস আহমেদ হানিফ, ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা হুমায়ন কবির, বদলকোট ইউনিয়ন পূর্বাঞ্চল বিএনপির সভাপতি নুর নবী চৌধুরী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ প্রমুখ।

উপজেলার বদলকোট ইউনিয়নে কোন ভূমি অফিস না থাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়। এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যে সব মানুষ তথ্য প্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এ সেবা হবে বিশেষ সহায়তা।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ, তারা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারছেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ থাকছে না। এতে করে সাধারণ নাগরিক উপকৃত হবেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।