বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
ভিডিও নিউজ
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন
গাইবান্ধার সাদুল্লাপুরে সিঙ্গারা বাকী না দেওয়ার দ্বন্দ্বে গুলিবিদ্ধ ২
/ ৩৪৮ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর নাপিত বাজারে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীর গুলিতে মহিলা সহ ২ জন আহত। পল্লী গ্রামে এরকম গুলির ঘটনায় আতঙ্কিত হয়েছে এলাকার সাধারণ মানুষ।

 

 

বুধবার ১৩ আগস্ট সকালে প্রতিদিনের মতো নাপিত বাজার হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে অসীম হোটেলের কাজে নিয়োজিত ছিল। সকাল ১০ টার দিকে সেই হোটেলে প্রবেশ করে গোলাপ। সকালের নাস্তা সেরে কিছু না বলে উঠে যাওয়ার সময় দোকান মালিক অসীম বিল চাইতে গেলে গোলাপ বলে সে কোথাও কোন খরচ করলে তার কোন টাকা লাগে না। অসীম গোলাপকে বলে যে আগেরও বাকি রয়েছে সেই টাকাও দিয়ে যাও তা নাহলে যাওয়া হবে না। এই নিয়ে দুজনার মধ্যে কথা কাটাকাটি সহ হাতাহাতি হয়। এক পর্যায়ে গোলাপ তার কোমরে থাকা পিস্তল বের করে অসীমের দিকে তাক করে গুলি চালায়। অসীম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সেলিনা বেগম নামের একজন মহিলা অসীমকে উদ্ধার করতে আসলে গোলাপ তাকেও গুলি করে। গুলির শব্দে স্থানীয় জনসাধারণ ছুটে আসলে সন্ত্রাসী গোলাপ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আহত অসীম ও সেলিনা বেগমকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহজনক বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করলেও সন্ত্রাসী অস্ত্রধারী গোলাপকে এখনো গ্রেফতার করতে পারেনি।

 

 

সাদুল্লাপুর উপজেলার ঈদুলপুর ইউনিয়নের দক্ষিণ চকদারিয়া গ্রামের মৃত্যু তয়েজ উদ্দিন এর পুত্র গোলাপ। বাবা- মা মারা যাওয়ার পর বেপরোয়া জীবনযাপন করত গোলাপ। সময়ের সাথে সাথে মাদক অস্ত্র ব্যবসা চোরাকারবারী সহ নানান অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। এলাকার লোক বলছেন সে সারাক্ষণ অস্ত্র সাথে নিয়ে ঘুরে বেড়াতো যে কারণে তার বিরুদ্ধে কোনো মানুষ কথা বলার সাহস পেত না।

 

 

এরকম ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে অবিলম্বে সন্ত্রাসী গোলাপকে গ্রে*প্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকার সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।