
বাংলার আলো টিভি ডেস্কঃ
চাঁদাবাজ বিএনপিতে থাকবেনা, চাঁদাবাজ আমরা দলে রাখবোনা। আমরা বলছিনা সরকার বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিক, আমরা চাই বাংলাদেশে সংসদ নির্বাচন হউক, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার ফিরে আসুক। আমরা আশা করছি ড. ইউনুস সরকার দেশে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ. এম. মাহাবুব উদ্দিন খোকন।
বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অভিভাবক সদস্য শামসুল আলম মাসুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বেল্লাল হোসেন পাটোয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ দিদার হোসেন, জয়াগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মহিম, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সেলিম।
বক্তব্য রাখেন, নোয়াখালী নারী ও শিশু ট্রাইবুনাল-১ পিপি এডভোকেট সেলিম শাহি, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, নদনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিন উদ্দিন মোহন, ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হারুন।



