বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক আন্তরিক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বিশ্ব মা দিবস আজ
ভিডিও নিউজ
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন
সীমান্তে বিএসএফের পুশইনকৃত ১৬ বাংলাদেশীকে উদ্ধার করলো বিজিবি
/ ১৬৫ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৩ পূর্বাহ্ন

 

 

মো: এ কে নোমান, নওগাঁঃ

নওগাঁর পত্নীতলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনকৃত ১৬ জন বাংলাদেশী নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।

 

 

বিজিবির নিয়মিত টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। পরে সীমান্তবর্তী ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন একটি চায়ের দোকানের পাশ থেকে ১৬ জনকেই আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন ৭ জন পুরুষ, ৮ জন নারী এবং একটি শিশু।

 

 

আটককৃতরা হলেন- নাটোর জেলার মো. মোতালেব শেখ (৪৫), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. মজনু বিশ্বাস (৪৮), মো. নয়ন খাঁ (২৫), মো. মুকুল শেখ (২৫), মো. মৃধুল শেখ (২০), মো. সামির (১১), মোছা. বিনা খাতুন (২৯), মোছা. মিম (০৮), মোছা. মরিয়ম খাতুন (১০), মোছা. রোজিনা খাতুন (১৮), মোছা. মিরা খাতুন (৮ মাস), মোছা. এলিনা খাতুন (২৮), মোছা. জান্নাতুল সরকার (১০), মোছা. জোছনা বেগম (৫০) এবং পাবনা জেলার মো. মিরাজ শেখ (১৮)।

 

 

ঘটনার পর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক সরাসরি মোবাইল ফোনে বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।

 

 

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা বেশ কয়েক বছর আগে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। পরে পত্নীতলা থানা পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি ও তাদের আত্মীয়-স্বজনদের সহযোগিতায় জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন যাচাই করে তাদের বাংলাদেশী নাগরিকত্ব নিশ্চিত করে।

 

 

পরবর্তীতে আটককৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।