বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক আন্তরিক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বিশ্ব মা দিবস আজ
ভিডিও নিউজ
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন
বেলকুচি প্রেসক্লাবের আনন্দ মেলা বন্ধের দাবিতে তোহিদী জনতার স্মারকলিপি প্রদান
/ ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২১ অপরাহ্ন

 

 

আশিকুল ইসলাম, বেলকুচি, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বেলকুচি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী তথাকথিত “আনন্দ মেলা” বন্ধের দাবিতে উপজেলা প্রশাসক ও বেলকুচি থানা পুলিশের কাছে স্মারকলিপি দিয়েছে তোহিদী জনতা ও বাংলাদেশ ইসলামী আন্দোলন।

 

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর কাছে সংগঠনটির নেতৃবৃন্দ এ স্মারকলিপি জমা দেন।

 

 

লিখিত অভিযোগে বলা হয়, গত ২ সেপ্টেম্বর থেকে পৌরসভার চালা আদালতপাড়া মাঠে জেলা প্রশাসনের অনুমোদনে শুরু হওয়া এ মেলায় প্রকৃত শিল্প ও বাণিজ্য মেলার কোনো কার্যক্রম নেই। বরং বাইরের ব্যবসায়ীরা দোকানপাট বসিয়ে লটারির নামে লাকি কূপন, ভূতের বাড়ি, টিকিট বাণিজ্য, অশ্লীল নৃত্য ও গান-বাজনার আয়োজন করছে। এতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

 

 

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, মেলার পাশেই রয়েছে একটি মার্কাজ মসজিদ, একটি হাফিজিয়া মাদরাসা, তিনটি বালিকা উচ্চবিদ্যালয় ও দুটি কলেজ। নাচ-গান ও অশ্লীল কার্যক্রমের কারণে শিক্ষার্থী, অভিভাবক ও মুসল্লিরা চরম বিড়ম্বনায় পড়েছেন।

 

 

তোহিদী জনতার নেতারা বলেন, চলমান আনন্দ মেলায় অশ্লীল নৃত্য, গান ও লটারির কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে, ভবিষ্যতে মেলা বা উৎসবের নামে কোনো ধরনের অশ্লীলতা ও ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, ইসলামী পরিপন্থী কার্যক্রমের পরিবর্তে হালাল, শিক্ষামূলক ও কল্যাণধর্মী আয়োজনকে উৎসাহিত করতে প্রশাসনিক সহযোগিতা করতে হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।