রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
ভিডিও নিউজ
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
শারদীয় দুর্গাপূজায় বীরগঞ্জে জামায়াতের বিশেষ শুভেচ্ছা ও পরিদর্শন কর্মসূচি
/ ২১২ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২১ পূর্বাহ্ন

 

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুরঃ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সারদীয় দুর্গাপূজা উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ শুভেচ্ছা ও পরিদর্শন কর্মসূচি।

 

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সহ-সভাপতি, বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির, জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা মোঃ রাশেদুন নবী বাবু এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌরসভার কেন্দ্রীয় পূজামণ্ডপসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।

 

 

পরিদর্শনকালে পূজা উদ্যাপন পরিষদের বীরগঞ্জ পৌরসভা শাখার সভাপতি রতন কুমার সাহা (রেন্টু) সহ স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। একই সঙ্গে পূজার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

 

 

এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌরসভার আমির মুহা. মোসাদ্দেক হোসাইন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

পূজা আয়োজকরা জামায়াত নেতৃবৃন্দের এই সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়কে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।

 

 

স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন বীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।