শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Headline
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত
ভিডিও নিউজ
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
ইসলামপুরে যমুনার প্রজাপতি চরে ছাগলে ক্ষেত খাওয়াকে নিয়ে দুপক্ষের তিনদফা সংঘর্ষে আহত-১০
/ ৩৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

 

 

শরিফ মিয়া, জামালপুরঃ

জামালপুরের ইসলামপুর সাপধরী ইউনিয়নে যমুনার দূর্গম প্রজাপতি চরে গত সোমবার(৬অক্টোবর) সকালে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে দুপক্ষের পাল্টা পাল্টি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

 

 

স্থানীয়রা জানান, ইসলামপুরে সাপধরী ইউনিয়নে যমুনার দূর্গম প্রজাপতি চরের হাবিবুর রহমান হবির পুত্র নাজিম (১৭) রবিবার (৫অক্টোবর)বিকালে বাড়ীর পাশের খোলা মাঠ ছেড়ে দেওয়া ছাগল আনতে যায়। ওই সময় একই গ্রামের আব্দুল ওয়াহাব মন্ডলের পুত্র মশিউর মন্ডল তার ন্যাপিয়ার ঘাস ক্ষেত খাওয়ানোর অভিযোগে নাজিমের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

 

 

এ ঘটনার জের ধরে পরদিন সোমবার সকালে প্রজাপতি চরের লাল মিয়া গ্রুপের লোকজন এবং আব্দুল ওয়াহাব মন্ডল গ্রুপের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

 

 

এ সময় লাল মিয়া প্রামানিক গ্রুপের আব্দুল হামিদ (৫৫), হাবিবুর রহমান হবি (৪০) ও নুর ইসলাম (৫০)সহ তিন জন আহত হলে তারা পিছু হটে। পরে আহতদেরকে দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়।

 

 

পরবর্তীতে লাল মিয়া গ্রুপের লোকজন আবারো অধিক শক্তি অর্জন করে আব্দুল ওয়াহাব গ্রুপের লোকজনদের বাড়ীঘরে হামলা চালায়। ওই হামলায় আব্দুল ওয়াহাব (৫০),মোরশেদা (৪৫),জবেদা (৫৫),আব্দুর রহিম(২২), আব্দুল মমিন(৩৩)আব্দুল জুব্বার(৫৮)ও মশিউর রহমান (১৯)গুরুতর আহত হয়। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

 

 

আব্দুল ওয়াহাব জানান,আমার বাড়ীঘরসহ লাল মিয়ার লোকজন হামলা করে ঘরে থাকা মরিচ বিক্রয় টাকা ও আমার কীটনাশক ব্যবসার করা প্রায় ১৬ লক্ষাধিক টাকা লুটপাট করে নিয়ে চলে যায়।

 

 

সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল জানান, প্রজাপতি গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের আহত হয়েছে।

 

 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আতিকুর রহমান বলেন,সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে। থানা পুলিশ দুপুরেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনা দুই পক্ষই অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।