বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Headline
নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে নোয়াখালীর সুধারাম থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১১ লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন গ্রেফতার
ভিডিও নিউজ
নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আন্দোলন সংগ্রামের মাধ্যমে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে— এটিএম মাসুম
/ ১০৬ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

১০ অক্টোবর (শুক্রবার), বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার উদ্যোগে রুকন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ টি এম মাসুম।

 

 

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮ টায় আল-ফারুক একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এ টি এম মাসুম বলেন, ৫৪ বছর যে জনগণ ভোট কারচুপির শিকার হয়েছে, গুন্ডাপান্ডা দিয়ে ব্যালট বাক্স চুরি, দিনের ভোট রাতে দিয়ে জনগণের ভোটাধিকার ক্ষুন্ন করেছে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে।

 

 

 

পিআর এর গুরুত্ব জনগণের সামনে সর্বশক্তি দিয়ে তুলে ধরতে জামায়াতের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি। বাংলাদেশের সংসদে পূর্বেও মহিলা সদস্য নির্বাচনে পিআর পদ্ধতি চালু ছিলো, যারা বলে পিআর পদ্ধতি বুঝেনা তারা এখনও বোকার স্বর্গে বাস করে। জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিকে সামনে রেখে ৫ দফা দাবী নিয়ে আন্দোলন করছে। জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে এদেশে পুনরায় স্বৈরশাসক তৈরি হবে। তাই জনগণকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে, ন্যায় ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বাধ্য করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অমুসলিমদের পূর্ণ অধিকার নিশ্চিত করা হবে। দেশের ৪ কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করে গড়ে তোলা হবে। দেশ সংস্কারের লক্ষ্যে লুটপাট, ঘুষ, খুন ও খুনিদের বিচার কার্যকর করা হবে। নারীদের মর্যাদা নিশ্চিত করা হবে। শ্রমিক, দিনমজুরদের অধিকার নিশ্চিত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো হবে।

 

 

 

তিনি আরো বলেন, দেশের দূর্নীতি দমনে আইনি কার্যক্রম আরো মজবুত করা হবে। জনগণের অধিকার রক্ষায় জবাবদিহিতার সংস্কৃতি চালু করা হবে। ন্যায়, সত্য, যোগ্য, দক্ষ ও ভদ্রলোকদের রাজনীতিতে আসতে হবে। আইনের নামে, সংবিধানের নামে মানুষের উপরে নানা ধরনের অনিয়ম, জুলুম নির্যাতন হতো। জামায়াতে ইসলামীকে দেশ শাসনের দায়িত্ব দিলে দেশে আইনের ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করবে। প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।