রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)
ভিডিও নিউজ

কুমিল্লায় নোয়াখালী বিভাগ আন্দোলনকারী বাসে হামলা, যাত্রীদের মারধর ও হেনস্থা
/ ২১৮ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

ইয়াকুব আল মাহমুদ, নোয়াখালীঃ
নোয়াখালী বিভাগ আন্দোলন শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লার বিশ্বরোড এলাকায় নোয়াখালীগামী একাধিক বাসে হামলার ঘটনা ঘটেছে। এসময় সাধারণ যাত্রী ও আন্দোলনকারীদের মারধর ও হেনস্থার শিকার হতে হয়।

আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে প্রায় দুই শতাধিক যুবক এ হামলা চালায় বলে জানা গেছে। হামলাকারীরা আন্দোলনকারীদের ব্যানার ও গেঞ্জি ছিঁড়ে ফেলে এবং কয়েকটি গাড়ি অন্তত এক ঘণ্টা ধরে আটকে রাখে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লার স্থানীয়দের হামলায় মোস্তাফিজুর রহমান নামক ছাত্রসহ বেশ কয়েকজন আহত হন। নারী ও পুরুষ যাত্রীদেরও হেনস্থা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আটককৃতদের উদ্ধার করে।

এ বিষয়ে আহত যুবক মোস্তাফিজুর রহমান বলেন, প্রায় ২শ যুবক আমাদের গাড়ী আটকিয়ে ২০০ জন আমাদের গাড়ি আটকে ব্যানার, গেঞ্জি ছিঁড়ে ফেলে। সবাইকে অকথ্য ভাষায় গালমন্দ করে। পাশাপাশি আমাদের উপর হামলা চালায়।

এই ঘটনার প্রতিবাদে নোয়াখালীর চৌমুহনী ও সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা। হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী জেলা সমিতিসহ বিভিন্ন সংগঠন।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খান বলেন, নোয়াখালীগামী একটি বাসকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় স্থানীয়রা আটকে রাখে। এতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে আটকৃতদের উদ্ধার করে।

উল্লেখ্য, নোয়াখালী বিভাগের দাবীতে (১১ সেপ্টেম্বর) সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।