বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
ভিডিও নিউজ
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন
রেলকর্মীদের কল্যাণে মানবতার দৃষ্টান্ত হতে চাই—সাইদুর
/ ১১৫ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২:৫৭ পূর্বাহ্ন

 

 

 

 

স্টাফ রিপোর্টারঃ

আজ বাংলাদেশ ‘রেলওয়ে সমবায় ঋণদান সমিতি লিঃ চট্টগ্রাম’ এর ত্রিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনে ৮ নম্বর নির্বাচনী এলাকা (রাজশাহী-পাকশী-লালমনিরহাট)-এর পরিচালক পদে “হরিণ প্রতীক” নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেলওেয়ের লালমনিরহাট বিভাগের রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কার্যালয়ের প্রধান সহকারী (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান। ২৩ বছরের চাকুরি জীবনে এই প্রথম তিনি সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

 

 

পেশাগত জীবনে সাইদুর রহমান অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। চাকুরীর পাশাপাশি সমিতির পরিচালক হিসেবে দায়িত্ব পেলে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

 

 

জানা গেছে, ‘বাংলাদেশ রেলওয়ে সমবায় ঋণদান সমিতি লিঃ চট্টগ্রাম’ মূলত রেলকর্মীদের আর্থিক ঋণদান কার্যক্রম পরিচালনা করে। এই সমিতি নিজ সদস্যদের মাঝে ‘তিন লক্ষ থেকে সাত’ লক্ষ টাকা পর্যন্ত নির্দিষ্ট শর্তে ঋণ দিয়ে সহায়তা করে থাকে। যাতে করে সমিতির সদস্যদের আর্থিক অসঙ্গতি দূর করে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিজীবনে স্বচ্ছলতা আনতে পারেন। এই নির্বাচনে ১৪১১জন ভোটার ৬টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন।

 

 

সাইদুর রহমান এই প্রতিবেদককে জানান, নির্বাচিত হলে তিনি দল মতের ঊর্ধ্বে সকল সদস্যদের কল্যাণে কাজ করে যেতে চান। সমিতির ঋণদান কার্যক্রম যাতে স্বচ্ছ এবং সততার সাথে পরিচালিত হয় সেজন্য উদ্যোগ গ্রহণ করবেন। এছাড়া তিনি সমিতির আর্থিক বিষয়গুলো সকল সদস্যদের কাছে জবাবদিহিতার আওতায় আনতে চান। সমিতির ভোটারদের কাছে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ইতিমধ্যেই তৈরি হয়েছে। তাঁর প্রত্যাশা নির্বাচনে রেলকর্মীগণ তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবেন। তিনি সকলের দোয়া কামনা করেন।।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।