রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)
ভিডিও নিউজ

ভোলার তজুমদ্দিনে টিসিবি পয়েন্ট নিয়ে জনভোগান্তি, স্থায়ী কেন্দ্রের দাবিতে বিক্ষোভ
/ ১৩১ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

খন্দকার নিরব, ভোলাঃ

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে টিসিবি পণ্য না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন কার্ডধারীরা। শনিবার ও রবিবার (২৫ ও ২৬ অক্টোবর) পরপর দুই দিন মুচিবাড়ির কোনা বাজার এলাকায় মেসার্স রাহিম এন্টারপ্রাইজের বিক্রয় কেন্দ্রের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুচিবাড়ির কোনা বাজারটি চাঁদপুর ও শম্ভুপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখান থেকে চাঁদপুর ইউনিয়নের ২, ৩ ও ৮ নম্বর ওয়ার্ড এবং শম্ভুপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মানুষ সহজে টিসিবি পণ্য সংগ্রহ করে আসছেন। বাজারটি কাছাকাছি হওয়ায় গ্রাহকদের অতিরিক্ত গাড়িভাড়া দিতে হয় না; অনেকেই হেঁটে গিয়ে পণ্য নিতে পারেন। তাই দীর্ঘদিন ধরেই স্থানীয়দের দাবি—এই বাজারে স্থায়ীভাবে টিসিবি বিক্রয় কেন্দ্র স্থাপন করা হোক।

চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কার্ডধারী জুয়েল বলেন, মুচিবাড়ির কোনা বাজার থেকে পণ্য নিলে কোনো ভাড়া লাগে না। কিন্তু বিক্রয় কেন্দ্র বারবার পরিবর্তন করায় সময় ও টাকায় ক্ষতি হয়।

২নম্বর ওয়ার্ডের কার্ডধারী হুমায়ুন বলেন, আজ বাজারে এসে পণ্য না পেয়ে ফিরে যাচ্ছি। বিক্রয় কেন্দ্রের অবস্থান ঘন ঘন বদল হওয়ায় হয়রানির শিকার হচ্ছি।

৮নম্বর ওয়ার্ডের কার্ডধারী নিরব বলেন, চাঁদপুর ইউনিয়নের জন্য বরাদ্দ কম থাকায় অনেকে পণ্য পায়নি। অথচ এই এলাকায় অন্তত ৭০০ থেকে ৮০০ কার্ডধারীর চাহিদা রয়েছে।

মেসার্স রাহিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাহিম বলেন, অক্টোবর মাসে আমাদের মোট ৮৯৮ জন কার্ডধারীর জন্য পণ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শম্ভুপুর ইউনিয়নের জন্য ৬১৪ জন ও চাঁদপুর ইউনিয়নের জন্য ২৮৪ জন কার্ডধারী। কিন্তু দুই ইউনিয়নের মানুষ একসঙ্গে পণ্য নিতে আসায় চাহিদা বেড়ে যায়। ফলে চাঁদপুর ইউনিয়নের অনেক কার্ডধারীকে পণ্য দিতে পারিনি।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাজাহান মিয়া বলেন, মুচিবাড়ির কোনা বাজারে গিয়ে অনেকে পণ্য না পেয়ে ফিরে এসেছে, বিষয়টি দুঃখজনক। বিক্রয় পয়েন্ট নির্ধারণের আগে স্থানীয় জনপ্রতিনিধিদের মতামত নেওয়া উচিত।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ বলেন, টিসিবির বিক্রয় পয়েন্ট নির্ধারণের দায়িত্ব এনডিসির। জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে বিষয়টি সমাধান করা যেতে পারে।

ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নেজারত শাখা) বলেন, বিষয়টি আমরা জেনেছি। আগামী মাস থেকে এমনভাবে বিক্রয় কেন্দ্র নির্ধারণ করা হবে যাতে কার্ডধারীরা সহজে পণ্য সংগ্রহ করতে পারেন।

স্থানীয় কার্ডধারীদের একটাই দাবি—চাঁদপুর ও শম্ভুপুর ইউনিয়নের মানুষের সুবিধার কথা বিবেচনা করে মুচিবাড়ির কোনা বাজারেই স্থায়ীভাবে টিসিবি বিক্রয় কেন্দ্র স্থাপন করা হোক। এতে জনগণের ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।