
মো আব্দুল মোতালিব খান।
সিলেট ৩৬০ আওলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণ ভূমি এই পবিত্র শহরে কোন দরনের অবৈধ ব্যবসা-বাণিজ্য অপকর্ম সমাজবিরোধী কোনো কার্যকলাপ যেমন সিলেট বাসী মেনে নিতে পারে না ঠিক তেমনি সিলেট মেট্রোপলিটন নতুন পুলিশ কমিশনার মহোদয় ও সিলেট মেট্রোপলিটন এলাকায় কোন ধরনের অবৈধ ব্যবসা-বাণিজ্য মাদক দ্রব্য বিক্রি জুয়ার ব্যবসা অসামাজিক কার্যকলাপ চুরি ছিনতাই বন্ধ করতে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন এবং প্রতিদিন থানা পুলিশ ফাঁড়ি পুলিশ ডিবি পুলিশ অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনছেন এরই ধারাবাহিকতায় এস এম পি ডিবি পুলিশ এস এম পি ডিবি পুলিশ ২৭/১০/২০২৫ তারিখ আনুমানিক ১৯.৪০ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন কাষ্টঘর সুইপার কলোনী গেটের সম্মুখে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ৪৩৮ পিস ইয়াবা যার আনুমানিক বাজার মুল্য ১৩১৪০০/ ( এক লক্ষ একএিশ হাজার চার শত) টাকা সহ মো আলমগীর (৩৫) পিতা মৃত আব্দুল খালিক মাতা মৃত হালেমা খাতুন সাং রুপিয়া শিরিয়া পো বালাগঞ্জ থানা বালাগঞ্জ জেলা সিলেট। বর্তমানে সাংমাহতাব মিয়ার বাসা বড়বাজার আম্বরখানা থানা এয়ারপোর্ট জেলা সিলেটকে আটক করেন।
উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা নং ৫৮
তারিখ ২৮/১০/২০২৫ তারিখ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু হয়। আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



