শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীর চাটখিলে জমে উঠেছে বৈশাখী মেলা সিলেটে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্ন সাবধান, প্রতারনার নতুন ফাঁদ নোয়াখালীর মাইজদীতে ১২০০ লিটার পেট্রোলসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নোয়াখালীর সোনাইমুড়ীর মাছ বাজারে উচ্ছেদ অভিযান বৈশাখী পিঠা উৎসবে কবিতা আবৃত্তি নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আবারও পেছাল চট্টগ্রাম বিমানবন্দরে আবুধাবি ফেরত যাত্রীর কাছে মিললো ৬৩০ কার্টন সিগারেট ও স্মার্টফোম  বাংলা নববর্ষ উপলক্ষে শেরপুর জাসাস দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী উৎসবের আয়োজন করেছে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
ভিডিও নিউজ
নোয়াখালীর চাটখিলে জমে উঠেছে বৈশাখী মেলা সাবধান, প্রতারনার নতুন ফাঁদ নোয়াখালীর মাইজদীতে ১২০০ লিটার পেট্রোলসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নোয়াখালীর সোনাইমুড়ীর মাছ বাজারে উচ্ছেদ অভিযান বৈশাখী পিঠা উৎসবে কবিতা আবৃত্তি বাংলা নববর্ষ উপলক্ষে শেরপুর জাসাস দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী উৎসবের আয়োজন করেছে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাটখিল কামিল মাদরাসা মাঠে এনসিপির নেতা কর্মীদের সাথে চায়ের আড্ডায় এমপি আবদুল হান্নান মাসুদ ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন চাটখিল সরকারি হাসপাতালের সামনে, রক্তিম রোজ মেডিসিন পার্কে ঢুকে রক্তিমকে কুপিয়ে ও পিটিয়ে আহত
দিনাজপুরের বিরামপুরে রেলস্টেশনের প্লাটফর্মে মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান প্রসব ‎
/ ৭৮ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২:৩১ পূর্বাহ্ন

 


‎মোঃ সামিউল আলম, বিরামপুর, দিনাজপুরঃ
‎দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে আশ্রয় নেওয়া মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে এক নারী ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

 

সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে স্টেশনের প্লাটফর্মে শুয়ে থাকাবস্থায় ওই নারী সন্তান প্রসব করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ তিন-চার মাস ধরে নাম-পরিচয়হীন গর্ভবতী ওই নারীকে রেলস্টেশনের প্লাটফর্মে থাকতে দেখা যাচ্ছিল। তিনি কারও সঙ্গে তেমন কথা বলতেন না, কারও কাছ থেকে কিছু চাইতেনও না। কেউ স্বেচ্ছায় খাবার দিলে তবেই খেতেন।

 

সরেজমিনে রেলস্টেশনে গিয়ে জানা যায়, ঘটনার সময় রেলস্টেশনের আশপাশের বাড়ির কয়েকজন মহিলা মানবিক কারণে এগিয়ে এসে সদ্য ভূমিষ্ঠ শিশুটির নাড়ি কেটে শিশুটিকে উদ্ধার করেন এবং মা ও নবজাতককে কাপড় ও কম্বল দিয়ে সহায়তা করেন। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

 

এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রেলস্টেশনের প্লাটফর্মে মা ও শিশুটিকে দেখতে ভিড় জমান। এসময় স্থানীয় কয়েকজন অর্থ সহায়তা দিয়ে মায়ের খাবার ও ঔষধের ব‍্যবস্থা করেন।

 

ফুটফুটে শিশুটির মায়াবী মুখ দেখে অনেক মহিলা মমতায় আগলে নিতে শিশুটিকে কোলে তুলে নেন। কিন্তু কেউ শিশুটির বাবার পরিচয় দিতে পারেননি। তারপরও সমাজ ব্যবস্থায় কেউ না কেউ পাশে থেকে সহযোগিতার হাত বাড়ায়।

 

স্থানীয়রা জানান, মা ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে চেষ্টা করা হলেও ওই নারী যেতে রাজি হননি। ফলে মা ও শিশু বর্তমানে রেলস্টেশনের প্লাটফর্মেই অবস্থান করছেন। তবে রেলস্টেশনে কর্মরত কর্মচারীরা মা ও সন্তানকে হাসপাতালে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

এ বিষয়ে বিরামপুর রেলস্টেশন থাকা স্থানীয় কয়েকজন বলেন, “ঘটনাটি জানার পর আমরা মা ও নবজাতক সন্তানের নিরাপত্তার ব্যবস্থা করেছি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় হাসপাতালে গিয়ে চিকিৎসার ব্যাপারে রাজি করানো কঠিন হচ্ছে।”

 

স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, মা ও শিশুর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত স্থানীয় প্রশাসন ও সমাজসেবা দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন।

 

সদ‍্য ভূমিষ্ঠ সন্তানটির পিতার পরিচয় নিয়েও এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। পরিচয় বিহীন মানসিক ভারসাম্যহীণ যুবতী নারীদের নিরাপত্তা ও পুনর্বাসনে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় উদ্যোগ না থাকায় আমাদের দেশের অনেক এলাকায় এভাবেই জন্ম নিচ্ছে নাম-ঠিকানা বিহীন অনেক সন্তান। পরিচয়হীন এসব সন্তানের বেড়ে ওঠা ও নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য দায়িত্ব নিয়ে রাষ্ট্রকে এগিয়ে আসা প্রয়োজন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।