
মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৯ মহানন্দা ব্যাটালিয়ান’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ দুপুরে সদর উপজেলার গোবরাতলায় ব্যাটালিয়নের সদর দপ্তরে এই আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, ব্যাটালিয়ন সমাবেশ, পুরস্কার বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল কামাল হোসেন, জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ, পুলিশ সুপার শ্রী গৌতম কুমার বিশ্বাস বিপিএম সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।



