মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার
ভিডিও নিউজ

রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট
/ ১৮৩ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ীঃ

নিয়মিত ভাবে চলে আসা পারিবারিক কলহের এক পর্যায়ে ননদের কামড়ে ছিঁড়ে গেছে ভাবীর ঠোঁট। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার সদর উপজেলার মুলঘর ইউনিয়ন বাঘিয়া এলাকার বসীর সরদার এর মেয়ে পারুলী বেগমের সাথে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানাবিধ কারণে শ্বশুড়বাড়িতে নিয়মিতই কলহ চলতো। ০৬ ডিসেম্বর ২০২৫ শনিবার সকাল ১১ টার দিকে পারিবারিক কলহ থেকে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পারুলী বেগমের ননদ চুলের মুঠি টেনে ধরেন। পালটা আঘাত করেন পারুলী বেগম। এক সময় তার ননদ ক্ষিপ্ত হয়ে উঠে এবং পারুলী বেগমের ঠোঁট কামড়ে ধরে। এই কামড়ের ফলে পারুলী বেগমের ঠোঁটের বাম পাশের চামড়া মাংস সহ উঠে যায়।

পরবর্তীতে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি সদর হাসপাতালের সিনিয়র সার্জারী বিশেষজ্ঞ ডাঃ রাজীব দে সরকারের অধীনে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানান,  ঠোঁটের একটি অংশে আমি রিকনস্ট্রাকশন সার্জারী করেছি। কিন্তু পুরো টিস্যু না থাকায় ঠোঁট আগের মতো অবস্থায় হয়তো যাবে না।

ভর্তি রোগী পারুলী বেগম জানান, ন্যায় বিচার পাবার জন্য তিনি মামলা করবেন। আইনী ব্যবস্থা নিতে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন।

এদিকে রাজবাড়ী জেলা সদর পুলিশ থানা জানিয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ননদের কামড়ে ভাবীর ঠোঁটের মাংস ছিঁড়ে যাবার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।