রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার
ভিডিও নিউজ
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ
মহান বিজয় দিবসে জামালগঞ্জে সূর্যোদয় থেকে দিনব্যাপী নানা আয়োজন
/ ৪০৭ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২৪ পূর্বাহ্ন

 

মো. শাহীন আলম, জামালগঞ্জঃ
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জামালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

 

সকাল ৮টায় জামালগঞ্জ মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের মূল কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও শেরমস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুভ্রা চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী, ফায়ার সার্ভিস ইনচার্জ বিজয় সিং, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মাসুক মিয়া ও ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

 

 

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আধাসামরিক বাহিনী ও আনসার-ভিডিপি সদস্যদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, অভিনয়, আবৃত্তি, চিত্রাঙ্কন, খেলাধুলাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন, এনজিও ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিজয় মেলার আয়োজন করা হয়।

 

 

প্রতিবছরের ন্যায় এবারও জামালগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেন।

 

 

উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর প্রায় ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। এই ঐতিহাসিক দিনটি বাঙালি জাতির স্বাধীনতা ও বিজয়ের চূড়ান্ত প্রতীক হিসেবে বিবেচিত।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।