শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline
পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার স্বাস্থ্য পরীক্ষার জন্য ২ বছরের বেশি সময় পর বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই ৬ মে ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে ঢাকা উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত  আমেনা আক্তার নামে ১৬ বছরের এক স্কুল ছাত্রী কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছেন  ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
ভিডিও নিউজ
পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত
স্বাস্থ্য পরীক্ষার জন্য ২ বছরের বেশি সময় পর বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি
/ ২৪ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬, ২:৩২ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্ক 

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন অবশেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট ঢাকা থেকে শনিবার সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বলে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত জানিয়েছেন।

 

 

আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবার বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি। মাঝে অন্তর্বর্তী সরকারের সময়ে দুইবার তার বিদেশযাত্রা আটকে দেওয়া হয় বলে সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন।

 

 

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর অন্তর্বর্তী সরকারের আমলে কঠিন সময় পার করার কথাও বলেন রাষ্ট্রপতি। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৪ সালের ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য আরব আমিরাতে যান রাষ্ট্রপতি। সেখান থেকে যান লন্ডনে। দশ দিনের সফর শেষে ১৪ মার্চ সকালে দেশে ফেরেন। এরপর আর তার বিদেশ গমন হয়ে ওঠেনি। মাঝে কেটে গেছে ২ বছর ১ মাস ২৫ দিন।

 

 

এবার স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

 

 

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত বলেন, স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে ১৭ মে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি দেশের উদ্দেশে রওনা দেবেন। ১৮ মে সকালে দেশে পৌঁছাবেন।

 

 

রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তার সফরসঙ্গী হবেন।

 

 

এর আগে ২০২৩ সালের ১ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।