সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভিডিও নিউজ

 নোয়াখালীতে পুলিশের টহলের নামে সিএনজি চালকদের হয়রানি বন্ধে সড়কে নামেনি সিএনজি, চরম দুর্ভোগে যাত্রীরা
/ ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন

বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের প্রতি একাধিক দাবি জানিয়ে সিএনজি চালকরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে সিএনজি চলাচল বন্ধ থাকায় উপজেলা পরিষদ চত্বরে সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সিএনজি চালকদের অভিযোগ, প্রায় প্রতিদিন রাতে পুলিশের টহল কার্যক্রমে তাদের গাড়ি ব্যবহার করা হয়। তবে এসব কাজে ব্যবহৃত গ্যাসের খরচ চালকদের নিজেদের বহন করতে হয়। সারারাত টহলে ছুটে চললেও তাদের জন্য খাবার কিংবা নাস্তার কোনো ব্যবস্থা রাখা হয় না বলে অভিযোগ করেন তারা।

একজন সিএনজি চালক বলেন,পুলিশের দায়িত্ব পালনে আমরা সহযোগিতা করি। কিন্তু গ্যাস আমাদের নিজের, সারারাত গাড়ি চালালেও এক কাপ চা বা নাস্তার ব্যবস্থাও থাকে না। এতে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে।

চালকদের দাবি, রাতের টহল কাজে ব্যবহৃত গ্যাসের খরচ পরিশোধ করতে হবে এবং টহলকালীন খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা গাড়ি চালানো বন্ধ রাখবেন বলে জানান।

এদিকে সিএনজি চলাচল বন্ধ থাকায় উপজেলা সদরের বিভিন্ন সড়কে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীরা। অনেককে বিকল্প যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সিএনজি চালকদের দাবিগুলো যৌক্তিক। তারা বলেন, যাদের কাছ থেকে ন্যায়বিচার প্রত্যাশা করা হয়, তাদের মাধ্যমেই যদি কেউ অন্যায় বা জুলুমের শিকার হয়, সেটি কাম্য নয়। দ্রুত বিষয়টি সমাধান হওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।