শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
নোয়াখালীর চাটখিলে টয়লেট থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ নোয়াখালীর বেগমগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যা করেছেন এক পাষন্ড পিতা বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন
ভিডিও নিউজ
নোয়াখালীর চাটখিলে টয়লেট থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যা করেছেন এক পাষন্ড পিতা বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন
ময়মনসিংহের ত্রিশালে চাঁদা আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যানজট
/ ২০১ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশাল এলাকায় চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

 

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইভা ফিলিং স্টেশনের সামনে চালকেরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দূরপাল্লার বাস, ট্রাক ও ছোট যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

 

 

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, সড়কে ‘জিপি’র নামে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে এবং সম্প্রতি সেই চাঁদার পরিমাণ বাড়ানো হয়েছে। অতিরিক্ত চাঁদার চাপে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তারা। এ পরিস্থিতির প্রতিবাদ জানাতেই তারা সড়ক অবরোধে নামেন।

 

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা করে। জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে চালকেরা একপর্যায়ে অবরোধ প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, ত্রিশাল এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায়ের কোনো ঘটনা নেই। ময়মনসিংহ শহরে চাঁদা আদায়ের অভিযোগ তুলে চালকেরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।

 

 

এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।