বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং নওগাঁয় আদিবাসীদের ৩১তম কারাম উৎসব চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সন্মেলন সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত নিউইয়র্কে যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজলের শুভেচ্ছা বিনিময় ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন
ভিডিও নিউজ
চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং নওগাঁয় আদিবাসীদের ৩১তম কারাম উৎসব চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সন্মেলন সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
গাজীপুরের কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
/ ২১৬ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন

 

মোঃ ইমরান হোসেন, গাজীপুরঃ

গাজীপুরের কালিয়াকৈরে বান্দাবাড়ি এলাকায় জান্নাত আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত পরিবারের দাবি স্বামী কর্তৃক জান্নাত আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পুলিশ স্বামী রাজিব আহমেদকে আটক করেছে। নিহত গৃহবধু টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই মইননগর বিশার চালা এলাকার শুকুর আলীর কন্যা জান্নাত আক্তার।

 

 

অভিযোগে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বান্দাবাড়ি এলাকার মোহাম্মদ আলীর পুত্র মোঃ রাজিব আহমেদ ওরফে জুনায়েদ ওরফে জুবায়ের সাথে চার বছর পূর্বে জান্নাত আক্তারের পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের ঘরে তিন বছরের মোঃ জামিল হোসেন(২) নামে এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নানা বিষয়ে পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন সকালেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এদিকে রোববার সকালে সাড়ে ৮টার দিকে রাজিব তার শাশুড়ি নবীরন বিবিকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে হবে অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেন। এদিকে খবর পেয়ে নিহতের বাবা শুকুর আলী মেয়ের জামাই বাড়িতে গিয়ে দেখেন বিছানায় মেয়ের লাশ পড়ে আছে।

 

 

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখে গৃহবধূর পরিবারের দাবি স্বামী রাজিব আহম্মেদসহ শ্বশুরবাড়ীর লোকজন জান্নাত আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে জান্নাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেছে জান্নাতকে হত্যা করা হয়েছে । তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ স্বামী রাজিব আহম্মদ জুনায়েদকে আটক করেছে। এ ঘটনায় নিহতের মা নবিরন (৪৫) বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছে।

 

 

নিহতের বাবা শুকুর আলী বলেন, বিয়ের পর থেকে আমার মেয়েকে নানা বিষয় নিয়ে নির্যাতন করত। কয়েক দিন ধরেই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ ছিল। রবিবার সকালে আমার স্ত্রীকে ফোন করে বলেছে যে আপনার মেয়েকে নিয়ে যান নাহলে মেরে ফেলব। তাই করেছে ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে, ওর ফাঁসি চাই।

 

 

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান , নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করা করেছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।