মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত নিউইয়র্কে যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজলের শুভেচ্ছা বিনিময় ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন 
ভিডিও নিউজ
সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন
মা এখনও জানেন না তার ওমানপ্রবাসী চার প্রিয় সন্তান আর এই দুনিয়াতে নেই
/ ২৭২ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬, ১:৪১ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

একসাথে আজ তারা পাড়ি জমিয়েছেন পরপারে।
পরিবারের স্বপ্ন পূরণ, মায়ের মুখে হাসি ফোটানো আর একটি স্বচ্ছল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা নিয়েই একই পরিবারের চার ভাই পাড়ি জমিয়েছিলেন ওমানে। দূর প্রবাসে কঠোর পরিশ্রম আর নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে তাদের প্রতিটি দিন। নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা ভুলে তারা শুধু ভেবেছেন পরিবারের কথা, মায়ের কথা, আপনজনদের ভালো থাকার কথা।

 

 

তাদের সবচেয়ে বড় স্বপ্ন ছিল, একদিন সব কষ্টের অবসান ঘটিয়ে সুস্থভাবে দেশে ফেরা। ফিরে এসে প্রিয় জন্মভূমি চট্টগ্রামের মাটিতে দাঁড়িয়ে মায়ের বুকে মাথা রাখা, পরিবারের সঙ্গে ঈদ করা, প্রিয়জনদের মুখে হাসি দেখা।

 

 

কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না। ব্যক্তিগত গাড়িতে যাত্রাকালে এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন চার ভাই। একসাথে নিভে যায় একটি পরিবারের চারটি আলোকবর্তিকা।

 

 

যে মা সন্তানের ফেরার অপেক্ষায় প্রতিদিন দিন গুনছিলেন, তার কাছে এখন আর ফিরে আসবে না সেই প্রিয় মুখগুলো। ফিরে আসবে শুধু স্মৃতি, অশ্রু আর বুকভাঙা হাহাকার।

 

 

প্রবাসজীবন শুধু উপার্জনের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য ত্যাগ, কষ্ট, একাকীত্ব আর পরিবারের প্রতি গভীর দায়িত্ববোধ। এই চার ভাইয়ের হৃদয়বিদারক মৃত্যু আবারও মনে করিয়ে দেয়, হাজারো প্রবাসী প্রতিদিন নিজের সুখ বিসর্জন দিয়ে দূর দেশে সংগ্রাম করে যান শুধুমাত্র প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য।

 

 

আল্লাহ যেন চার ভাইকে ক্ষমা করে দেন, তাদের কবরকে নূরে ভরে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। শোকাহত মা ও পরিবারের সকল সদস্যকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।