শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
নোয়াখালী বিভাগ নিয়ে ব্যারিস্টার খোকন এর বক্তব্য নোয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অপূর্ব নিদর্শন টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ নোয়াখালীর সড়কগুলো যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট জনজীবন টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে ১৭ শিশু কিশোর পেল বাইসাইকেল টঙ্গীতে ১ কেজি হেরোইন ও ২৫০০ ইয়াবাসহ কুত্তা মিজান গ্রেপ্তার রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ পরানপুর হইতে থানারহাট রাস্তার বেহাল দশা, দেখার কেউ নাই বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় বিশ্বম্ভরপুরে ভারতীয় ফুচকা, কাভার্ডভ্যান, ৬৫ লাখ টাকার মামলামালসহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগ নিয়ে ব্যারিস্টার খোকন এর বক্তব্য নোয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অপূর্ব নিদর্শন টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ নোয়াখালীর সড়কগুলো যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট জনজীবন টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে ১৭ শিশু কিশোর পেল বাইসাইকেল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ পরানপুর হইতে থানারহাট রাস্তার বেহাল দশা, দেখার কেউ নাই বিশ্বম্ভরপুরে ভারতীয় ফুচকা, কাভার্ডভ্যান, ৬৫ লাখ টাকার মামলামালসহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন। নেপালে বন্যার কারণ জানা গেছে
সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু, সতর্কতা জারি
/ ৩২৪ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

 

 

 মোঃ সেলিম রানা, সৌদি আরবঃ
সৌদি আরবে আবারও শুরু হয়েছে ব্যাপক ‘চিরুনি অভিযান’, যার মূল লক্ষ্য অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের শনাক্ত করে আইনের আওতায় আনা। বিশেষ করে পবিত্র মক্কা নগরীসহ আশপাশের এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী জোরদার তৎপরতা শুরু করেছে। রাস্তাঘাট, আবাসিক এলাকা এমনকি বাসা-বাড়িতেও চলছে কঠোর তল্লাশি ও যাচাই-বাছাই।

 

 

প্রাপ্ত তথ্যমতে, যাদের বৈধ কাগজপত্র বা তাসরি (ইকামা/ওয়ার্ক পারমিট) নেই, তাদেরকে সরাসরি আটক করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বহু অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—যারা দীর্ঘদিন ধরে অবৈধ অবস্থানে রয়েছে এবং পূর্বে দেওয়া সুযোগ কাজে লাগায়নি, তাদের বিরুদ্ধে এবার আর কোনো শিথিলতা দেখানো হবে না।

 

 

এদিকে গোপন সূত্রে জানা গেছে, অভিযানের ভয়ে অনেক অবৈধ প্রবাসী মক্কা ছেড়ে সৌদি আরবের অন্যান্য শহরে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। তবে প্রশাসন সতর্ক করে জানিয়েছে, দেশজুড়ে নজরদারি জোরদার থাকায় কোথাও গা ঢাকা দিয়ে থাকা নিরাপদ নয়।

 

 

সৌদি সরকার ইতিপূর্বে একাধিকবার সাধারণ ক্ষমা ঘোষণা করে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার বা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছিল। কিন্তু সেই সুযোগ অনেকেই কাজে লাগায়নি। ফলে বর্তমান অভিযানে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
এ বিষয়ে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের পক্ষ থেকে সকল প্রবাসীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

 

 

“দেশের আইন-কানুন মেনে চলুন, বৈধ কাগজপত্র সঙ্গে রাখুন এবং অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলুন।” বিশেষ করে আগামী দুই মাস মক্কা নগরীতে অবৈধভাবে প্রবেশ না করার জন্য জোর অনুরোধ জানানো হয়েছে। কারণ, এ সময়টাতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

বিশেষ সতর্কবার্তাঃ
সব সময় ইকামা/পরিচয়পত্র সঙ্গে রাখুন
সন্দেহজনক পরিস্থিতি এড়িয়ে চলুন
অবৈধ অবস্থানে থাকলে দ্রুত বৈধ হওয়ার চেষ্টা করুন। দালাল বা প্রতারকদের ফাঁদে পা দেবেন না
সৌদি আরবের আইন অত্যন্ত কঠোর, তাই নিরাপদ থাকতে হলে নিয়ম মেনে চলাই একমাত্র উপায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

প্রবাসীদের উদ্দেশ্যে বার্তাঃ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, নিজের নিরাপত্তা নিশ্চিত করুন এবং পরিবার-পরিজনের কথা ভেবে সচেতন সিদ্ধান্ত নিন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।