শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
নওগাঁর বদলগাছীতে কঙ্কাল চুরি হওয়ার ভয়ে রাত জেগে কবর পাহারায় স্বজনরা সুনামগঞ্জে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বেদখল হওয়া জায়গা ফেরত পেয়েছে ভূক্তভোগী পরিবার দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ১জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে থাইল্যান্ডি জুয়াড়ীসহ বিভিন্ন অপরাধে ১০ জন গ্রেফতার টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ হাজার পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নিখোঁজের ৪দিন পরও সন্ধান মিলেনি পুঠিয়ার গৃহবধূ অনিকার সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় এমপি কামরুল এর পরিদর্শন নরসিংদীর মেয়ে শিমলা আক্তার স্টেজ মাতানোর পাশাপাশি এগিয়ে মৌলিক গানের পথে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার পিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি  দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল
ভিডিও নিউজ
নওগাঁর বদলগাছীতে কঙ্কাল চুরি হওয়ার ভয়ে রাত জেগে কবর পাহারায় স্বজনরা সুনামগঞ্জে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বেদখল হওয়া জায়গা ফেরত পেয়েছে ভূক্তভোগী পরিবার দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ১জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ হাজার পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় এমপি কামরুল এর পরিদর্শন দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি
দিনাজপুরের কাহারোলের পূর্ণভবা নদীতে কচুরিপানার স্তূপে পানির প্রবাহ ব্যাহত, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
/ ১২৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ
দিনাজপুরের কাহারোল ও বীরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত পূর্ণভবা নদীতে বিপুল পরিমাণ কচুরিপানা জমে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কাহারোল এলাকার বেলি ব্রিজের নিচে কচুরিপানার স্তূপ জমে নদীর বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর বিভিন্ন স্থানে কচুরিপানা আটকে থাকায় পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এবং নদীতে মৃত পশু-পাখি ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।

 

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদী পরিষ্কার না করায় কচুরিপানা জমে পানির প্রবাহ কমে গেছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হয়েছে। দুর্গন্ধে নদীর আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

 

 

এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুমে এ অবস্থার আরও অবনতি হতে পারে। নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত থাকায় জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন তারা। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে জানান স্থানীয়রা।

 

 

এ বিষয়ে সচেতন মহল ও এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা নদী থেকে কচুরিপানা, মৃত প্রাণী ও জমে থাকা আবর্জনা দ্রুত অপসারণের দাবি জানান। তাদের মতে, কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে, দুর্গন্ধ দূর হবে এবং জনদুর্ভোগ কমবে।

 

 

পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।