মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline
“চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্বে ইউএনও রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মেসিকেই বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে আই এফ এফ এইচ এস নোয়াখালীর চাটখিল এর পাল্লায় সরকারি সড়ক দখল করে চলছে ইট বালু ও পাথরের ব্যাবসা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সাথে অভিমান করে রায়হান (২৬) নামের এক যুবকের আত্মহত্যা  সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা বালুমহাল পরিদর্শন করেন নৌ পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ
ভিডিও নিউজ
“চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিল এর পাল্লায় সরকারি সড়ক দখল করে চলছে ইট বালু ও পাথরের ব্যাবসা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা বালুমহাল পরিদর্শন করেন নৌ পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর ১৩ মিনিট নওগাঁর বদলগাছীতে কঙ্কাল চুরি হওয়ার ভয়ে রাত জেগে কবর পাহারায় স্বজনরা সুনামগঞ্জে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বেদখল হওয়া জায়গা ফেরত পেয়েছে ভূক্তভোগী পরিবার
চলন্ত ট্রেনে অসুস্থ্য খোদেজা বেগম তিন চিকিৎসকের মানবিক সেবায় সুস্থ্য হয়ে উঠলো 
/ ৮৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন তিনজন চিকিৎসক। তাদের মানবিক উদ্যোগে চলন্ত ট্রেনেই প্রাথমিক চিকিৎসা পেয়ে স্বস্তি ফিরে পান ওই যাত্রী।

 

 

জানা যায়, দুইবার পবিত্র কাবা শরিফ তাওয়াফকারী খোদেজা বেগম উন্নত চিকিৎসার জন্য স্বজনদের সঙ্গে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। যাত্রাপথে ট্রেনটি সিরাজগঞ্জ অতিক্রম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়, কোনো চিকিৎসক যাত্রী হিসেবে উপস্থিত থাকলে যেন দ্রুত এক্সট্রা-৩ বগিতে গিয়ে রোগীকে চিকিৎসাসেবা দেন।

 

 

ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে ট্রেনের বিভিন্ন বগি থেকে তিনজন চিকিৎসক এগিয়ে আসেন। তারা হলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিমান ইসলাম (অ্যানেসথেসিওলজিস্ট), ইন্টার্ন চিকিৎসক ডা. সুরাইয়া আহমেদ এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর মেডিকেল অফিসার ডা. মাহমুদ ইকবাল হাফিজ নোমানী।

 

 

চিকিৎসকরা রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করেন, ডায়াবেটিসের ওষুধ সেবনের পর পর্যাপ্ত খাবার গ্রহণ না করায় তিনি হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয়েছেন। ফলে অতিরিক্ত ঘাম ও শারীরিক দুর্বলতা দেখা দেয়।
পরে তিন চিকিৎসক সম্মিলিতভাবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে খোদেজার শারীরিক অবস্থার উন্নতি ঘটে এবং তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।

 

 

এ সময় চলন্ত ট্রেনের অন্যান্য যাত্রীরাও চিকিৎসকদের মানবিক সেবায় মুগ্ধ হন। উপস্থিত যাত্রীরা করতালির মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবতার সেবায় এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।