শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন
আবু হানিফ হত্যা মামলা আসামী গ্রেফতার
/ ১২৩ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ন

 

 

 

 

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালীঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যসৃষ্টিকারী নারায়নগঞ্জে নৃশংসভাবে নৈশ প্রহরীকে ইট দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যা মামলার অভিযুক্তকে র‌্যাব-৮ কর্তৃক হত্যাকান্ডের ৪৮ ঘন্টার ভিতর পটুয়াখালীর কলাপাড়া থানা এলাকা হতে গ্রেফতার।

 

 

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ অক্টোবর ২০২৫ইং তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন বলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর নৈশ প্রহরী আবু হানিফ হত্যা মামলার পলাতক এজাহার নামীয় অভিযুক্ত অপু (২৫) পিতা- হিরা, সাং-নারায়ণগঞ্জ (মহসিন ক্লাবের গলি), থানা ও জেলা নারায়ণগঞ্জ’কে মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরনে জানা যায়, ভিকটিমের ভাই মোঃ হযরত আলী এই মামলা বাদী। গত ইং ২০/১০/২০২৫ তারিখ বেলা ১২.০০ ঘটিকার সময় শিশু সানজিদা (১০), পিতা-বাহার, মাতা-আকলিমা বেগম, সাং-টনকি, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-ডন চেম্বার মোবারক ভিলার ভাড়াটিয়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অপরাপর এজাহার নামীয় বিবাদীসহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জন লোক নৈশ প্রহরী আবু হানিফ (৩০), পিতা-আবুল কালাম, মাতা-পারুল বেগম, স্থায়ী সাং-খোন্তাকাটা, থানা- শরণখোলা, জেলা-বাগেরহাট, বর্তমানে-খানপুর, জিতু ভিলার নিরাপত্তা প্রহরী, থানা ও জেলা-নারায়নগঞ্জকে তার বর্তমান ঠিকানা জিতু ভিলা হতে গত ইং ২০/১০/২০২৫ তারিখ আনুমানিক সকাল ১২.০০ ঘটিকার দিকে অভিযুক্ত অভি, অপু, রাহাতগণ বাসা থেকে ডেকে নিয়ে প্রথমে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নারায়নগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে সুন্দরবন মাঠে ডেকে নিয়ে মারধর করে। আনুমানিক ১২.৩০ ঘটিকার দিকে সেখান থেকে তাকে নারায়নগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের সামনে জোড়া ট্যাংকির মাঠের মধ্যে নিয়ে গেলে সেখানে আরো অজ্ঞাতনামা উশৃঙ্খল জনতা জড়ো হয় সেখানেও তাকে মারধর করা হয়। সর্বশেষ দুপুর ০১.৩০ ঘটিকার দিকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে অটোতে করে খানপুর মেট্রো হলের পশ্চিম পাশে বাউন্ডারী করা খালি জায়গায় নিয়ে এজাহার নামীয় বিবাদীসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন বিবাদী তাকে ইট দিয়ে এলো পাথারী মারধর, কিল, ঘুষি, লাথি মেরে আবু হানিফের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করলে তার অবস্থা গুরুতর হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গত ২০/১০/২০২৫ খ্রিঃ তারিখ বেলা ১৫.০০ ঘটিকায় খানপুর জেনারেল চাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০/১০/২০১৫ খ্রিঃ তারিখ রাত ২০.০০ ঘটিকায় আবু হানিফ (৩০) মৃত্যুবরন করেন। পরবর্তীতে থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিমের মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃত দেহ মর্গে প্রেরণ করেন। ঘটনা সংক্রান্তে বাদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।