রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Headline
লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
ভিডিও নিউজ
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
কক্সবাজারের উখিয়ায় সিএনজি যোগে ইয়াবা পাচারকালে ৩০ হাজার পিজ ইয়াবাসহ চালক আটক
/ ২৫৮ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন

 

 

 

জামাল উদ্দীন, কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি যোগে ইয়াবা পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর ৬৪ বিজিবি।
আটক ব্যক্তি হলেন উখিয়ার উত্তর বড় বিল (পাগলির বিল) এলাকার বাসিন্দা বশির আহমদের ছেলে মো. রাসেল উদ্দীন (২০)।

 

 

রবিবার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির প্রশিক্ষিত ডগ স্কোয়াড ‘ডগ-জ্যাক’ (নারকোটিক্স) সিএনজির যাত্রী আসনের নিচে লুকানো অবস্থায় খাকি কাগজে মোড়ানো নীল রঙের বায়ুরোধী তিনটি প্যাকেট শনাক্ত করে। পরে সেখান থেকে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

 

এ ঘটনায় ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।

 

 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি জানান, উদ্ধার করা ইয়াবা, সিএনজি ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

 

 

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।