বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ভিডিও নিউজ
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি
লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন
/ ১৪৮ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ
“বিগত আওয়ামী লীগ সরকারের মতো কোনো টাকা ভাগাভাগি বা সরকারি টাকার লোপাট-লুটপাট চলবে না। জনগণের শান্তির বিরুদ্ধে কোনো অস্ত্রবাজি, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাশত করব না। জনগণের জীবন ও সম্পদের পূর্ণ নিরাপত্তা দেওয়া এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করাই দেশনায়ক তারেক রহমানের মূল লক্ষ্য” বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নোয়াখালী- ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

 

 

শনিবার (৮ আগস্ট) সকালে নোয়াখালীর চাটখিলে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে ভীমপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে র‍্যালি পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

 

 

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “জুলাই আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে বড় গণঅভ্যুত্থান। এই স্বৈরাচারবিরোধী আন্দোলনে হাজার হাজার সাধারণ মানুষ, নেতাকর্মী এবং অবুঝ শিশুরা বুক পেতে দিয়েছে। দীর্ঘ ১৭ বছরের জুলুম, নির্যাতন, গুম ও হত্যার বিরুদ্ধে ছাত্র-জনতা রাজপথে নেমে এসে খুনি সরকারকে পতন ঘটিয়েছে এবং তারা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

 

 

প্রতিহিংসাহীন সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজের ওপর বিগত সময়ে হওয়া হামলার স্মৃতিচারণ করে ব্যারিস্টার খোকন বলেন, “চাটখিলে বিগত ১৭ বছরে ২২ জন মানুষকে হত্যা করা হয়েছে এবং আমাকেও গুলি করা হয়েছিল। কিন্তু পরিবর্তনের পরে আমি কারো বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো মামলা দেইনি। কারণ আমরা সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।”

 

 

তিনি আরও ,বলেন, “শেখ হাসিনা সংকটে দেশ ছেড়ে পালালেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও দেশের মানুষকে ভালোবেসে দেশ ছেড়ে কোথাও যাননি।”

 

 

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ আহসানুল হক মাসুদ।সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি ভীমপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে চাটখিলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।