বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Headline
আমেনা আক্তার নামে ১৬ বছরের এক স্কুল ছাত্রী কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছেন  ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল এবং সাধারণ সম্পাদক রাহান  নোয়াখালীর সুবর্ণচরে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক জসিম উদ্দিন ও তার পরিবার সহায়তার অপেক্ষায় দিন কাটছে  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত 
ভিডিও নিউজ
যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, চাটখিল উপজেলা শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে নার্স পেয়ারা বেগমকে দিতে হয় ৫ হাজার টাকা বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা, নসিমনসহ গাছ আটক নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ
কক্সবাজারের মরিয়ম বেগমের গর্ভে জন্ম নিল ৬ নবজাতক
/ ৪৮৬ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

 

মোরশেদ আলম, চট্টগ্রামঃ

চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতাল লিঃ এ আজ এক বিরল ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল । কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জাকির পাড়ার মরিয়ম বেগম (৩০) একসঙ্গে ৬ নবজাতকের মা হয়েছেন। স্বামী নুর মোহাম্মদসহ পরিবারে আনন্দ ছড়িয়ে পড়েছে চারদিকে। চিকিৎসকদের মতে, একই গর্ভে ৬ সন্তানের জন্ম দেওয়া মায়ের সাহস, ধৈর্য এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রার এক অনন্য উদাহরণ।

 

 

মেডিকেল টিমের নেতৃত্বে ডা. নাজনিন সুলতানা লুলু, গাইনি ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ (এফসিপিএস) এর নেতৃত্বে একদল দক্ষ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে সফলভাবে সম্পন্ন হয় এই জটিল ডেলিভারি প্রক্রিয়া। ডা. লুলু বলেন, “এটি একটি চ্যালেঞ্জিং মেডিকেল কেস ছিল। মা ও শিশুদের সুস্থতায় আমাদের টিম দিনরাত কাজ করছে। আল্লাহর অশেষ রহমতে সবকিছু সুষ্ঠুভাবে শেষ হয়েছে।”

 

 

প্রসবের পর মরিয়ম বেগম ও ৬ নবজাতককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়, শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং মাও ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। চিকিৎসকরা বলছেন, একসঙ্গে ৬ সন্তানের জন্ম দেওয়া বিশ্বব্যাপীই অত্যন্ত বিরল, যা মেডিকেল ইতিহাসে একটি মাইলফলক হিসেবে রেকর্ড হবে।

 

 

আল্লাহর রহমত ও মায়ের সাহসে মরিয়ম বেগমের পরিবার এই সাফল্যকে “আল্লাহর অলৌকিক দান” বলে অভিহিত করেছেন। স্বামী নুর মোহাম্মদ বলেন, “সবকিছু আল্লাহর ইচ্ছায় সম্ভব হয়েছে। স্ত্রীর সাহস আর ডাক্তারদের প্রচেষ্টায় আজ আমরা ৬ সন্তানের বাবা-মা হয়েছি।”

 

 

ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রামের ফিজিওথেরাপিস্ট জাহাঙ্গীর আলম জানান, “এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের মুহূর্ত। এই সাফল্য চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্যকে বিশ্বদরবারে আরও উজ্জ্বল করেছে।”

 

 

মরিয়ম বেগম ও তার পরিবারের এই আনন্দ শুধু একটি পরিবারই নয়, গোটা দেশকে আশাবাদী করছে। চিকিৎসক, পরিবার এবং সর্বোপরি ঐশ্বরিক সহায়তায় এই অসম্ভবকে সম্ভব করার ঘটনা আগামী দিনেও মানুষের মনে প্রেরণা জোগাবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।