শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Headline
একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভিডিও নিউজ
একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ
/ ৪২৭ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

 

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক সপ্তাহের মধ্যে তিন দফায় অর্ধশতাধিক জেলার ডিসি (জেলা প্রশাসক) পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৯ নভেম্বর ঘোষিত দ্বিতীয় দফার নিয়োগে কুড়িগ্রাম জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ (১৬৩৮০), যিনি এর আগে ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

 

সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৮ নভেম্বর রাতে ১৫ জেলায় এবং ৯ নভেম্বর আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগকে নির্বাচনি দায়িত্বে থাকা জেলা প্রশাসনকে আরও নিরপেক্ষ ও গতিশীল রাখার উদ্দেশ্যে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

 

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কে বদলি করে চট্টগ্রামের ডিসি করা হয়েছে।
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম মেহেদী হাসান হয়েছেন লক্ষ্মীপুরের ডিসি, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী হয়েছেন মুন্সীগঞ্জের ডিসি, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান হয়েছেন নেত্রকোনার ডিসি, আর অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি।

 

 

এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাত খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান কুমিল্লায় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ডিসি হিসেবে যোগ দেবেন।

 

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা পাবনায়, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম ঢাকায়, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামুল আহসান রংপুরে, ফরিদপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান যশোরে এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ এনামুল কবির মেহেরপুরে ডিসি হিসেবে দায়িত্ব পাবেন।

 

 

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম হয়েছেন নোয়াখালীর ডিসি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেন গাজীপুরের ডিসি, ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধার ডিসি, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মিজ অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রামের ডিসি, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলম মাদারীপুরের ডিসি, দুর্নীতি দমন কমিশনের পরিচালক তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারের ডিসি, ঢাকা ম্যাস ট্রানজিট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম সুমন বরিশালের ডিসি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার বরগুনার ডিসি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফী রাঙামাটির ডিসি পদে যোগ দিচ্ছেন।

 

 

তবে একইসঙ্গে সরকার ৮ নভেম্বর বরগুনার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া সন্দ্বীপ কুমার সিংহ ও ৯ নভেম্বর মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া লুৎফুন নাহারের আদেশ বাতিল করেছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।