রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
ভিডিও নিউজ
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
কেন্দুয়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে, তদন্ত শুরু করেছে উপজেলা নির্বাহী অফিসার
/ ২০১ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১:০১ অপরাহ্ন

 

মোঃ আব্দুল আউয়াল খান, ময়মনসিংহঃ

নেত্রকোনার কেন্দুয়ায় নুরেচা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী সাদিয়াকে ধর্ষণের চেষ্টা ঘটনায় উক্ত বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবক,এর পরপরই তদন্ত শুরু করেছে উপজেলা নির্বাহী অফিসার।

 

 

আজ ৬ মে মঙ্গলবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরেচা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেনীর শিক্ষার্থী সাদিয়াকে রাতে স্কুলের রুমে পড়ানোর নামে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় বিক্ষোভ করেছেন অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। এর পরপরই কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার ও সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান নিপা স্কুলে এসে তদন্ত শুরু করেছেন।
সংগে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা ও কেন্দুয়া থানা তদন্ত কর্মকর্তা উমর কাইয়ুম।

 

 

সরেজমিনে এসে জানা যায়, ৫ মে সোমবার রাত অনুমানিক ৮ ঘটিকার সময় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের নুরেচা দুঃখের গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতর উক্ত স্কুলের সহকারী শিক্ষক সাইকুল ইসলাম ওরফে চান মিয়া চারজন শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন পড়ানোর কথা বলে একজন শিক্ষার্থী সাদিয়াকে তৃতীয় শ্রেণীর ক্লাসরুমে খাতা দেওয়ার জন্য কথা বলে জোর পূর্বক ধর্ষন করার জন্য শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়, পড়নের পায়জামা খোলার জন্য চেষ্টা করলে চিৎকার চেচামেচি করলে অন্য রুমের শিক্ষার্থীরা এসে দেখে পেলে, তাৎক্ষণিক জোর পূর্বক সহকারী শিক্ষককে টেলা দিয়ে চলে যায় সাদিয়া। ৫ শ্রেনীর শিক্ষার্থী সাদিয়া বাড়িতে গিয়ে তার নানীর কাছে বললে উত্তেজিত পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাস্থলে পরিবারের লোকজন চেচামেচি শুরু করলে উক্ত প্রতিষ্ঠানের গেইটে তালা লাগিয়ে দেওয়া হয়। আনুমানিক রাত ৯.৩০ ঘটিকায় মেয়ে সহ পরিবারের লোকজন থানায় গিয়ে ভিক্টিম নিজে ভিডিও বক্তব্য রাখেন এবং অভিযোগ দাখিল করেন। রাত ২ ঘটিকার সময় পুলিশ সরেজমিনে গিয়ে জিগ্যেসাবাদ করেন।
উক্ত ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

 

 

এই বিষয়ে সহকারী শিক্ষক সাইকুল ইসলাম চান মিয়া বলেন, আমি রাতে চারজন শিক্ষার্থীকে প্রশ্ন দেখিয়ে দেওয়ার জন্য বাড়ী থেকে ডেকে স্কুলের রুমে নিয়ে যাই। প্রশ্ন দেখানোর চেষ্টা করি, পরে সাদিয়ার ঘুম ধরলে গালে একটা চড় দেই। চড় খেয়ে কান্না করিলে তার পিটে সান্তনা হিসেবে হাত বুলিয়ে আদর করি। তা না মেনে তখন সে রাগে বশবতী হয়ে বাড়ী চলে গিয়ে তার নানীর কাছে বললে, রাতে গিয়ে থানায় অভিযোগ দাখিল করেন। আমি
ধর্ষণের চেষ্টা করিনি,আমার বিরুদ্ধে এমনিতেই কথা তুলেছেন।

 

 

এই বিষয় প্রধান শিক্ষক আজিজুল ইসলাম বলেন, এই প্রতিষ্ঠানটি কেন্দুয়া উপজেলার একটি সনামধন্য প্রতিষ্ঠান, উপজেলা, জেলা ও বিভাগ থেকে অনেক পুরষ্কার জিতে এনেছি, গতকালের এই ঘটনাটি খুব দুঃখজনক, সহকারী শিক্ষক মোঃ সাইকুল ইসলাম চান মিয়ার বিরুদ্ধে অভিযোগটি প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা হোক।

 

 

থানা তদন্ত কর্মকর্তা উমর কাইয়ুম বলেন, আমি অভিযোগ পেয়েছি, তদন্ত করা হবে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার বলেন, আমরা নিরপেক্ষভাবে তদন্ত শুরু করেছি, তদন্ত করতে আরও সময় প্রয়োজন, স্কুলের পরিবেশ নষ্ট করা যাবে না, যদি সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রমান মেলে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।