কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩টি পরিবারের মাঝে গরু বিতরণ

আরশাদুল ইসলাম ঝন্টু, কেশবপুরঃ
যশোরের কেশবপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাহানপুর বিডি-৩২৯ এর আয়োজনে দারিদ্র বিমোচনে প্রকল্পের উপকারভোগী ১৩টি পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

গতকাল ২৭ মে ২০২৫ সোমবার এল. সি.সি ম্যানেজার প্রদীপ দাসের সভাপতিত্বে ও সমাজকর্মী যোষেফ সরকারের সঞ্চালনায় কমপেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় জাহানপুরে প্রকল্প অফিস চত্বরে গরু বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম ঝন্টু, উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার রেজাউল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম, প্রকল্পের ম্যানেজার মৃদুল সরকার ও সমাজকর্মী ডিনা বিশ্বাস প্রমুখ ।
আপনার মতামত লিখুন :
মন্তব্য করুন
More News Of This Category



