বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Headline
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ড চাঁদপুরের কচুয়ায় ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে দলীয় ভোটারদের ভোট কেনাবেচার অভিযোগ বিএনপির প্রার্থীর, পুনঃনির্বাচনের দাবি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা
ভিডিও নিউজ
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন দিনাজপুরের বীরগঞ্জের হিরামনী চাপাপাড়া হরিমন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের মাদক কারবারি ববিতার বিলাসবহুল আস্তানায় পুলিশের অভিযান
গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের দুই সপ্তাহেও উদ্ধার হয়নি, সংবাদ সম্মেলনে মায়ের আহাজারি
/ ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

 


‎মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধাঃ

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের দুই সপ্তাহেও উদ্ধার হয়নি, সংবাদ সম্মেলনে মায়ের কান্না ও আহাজারি। ঘটনার বিবরনে উল্লেখ থাকে যে, গাইবান্ধার সাঘাটা উপজেলার টেপাপদুমশহর গ্রামে নাবালিকা স্কুলছাত্রী মোছাঃ সাহরিয়া আক্তার (১৫) অপহরণের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর মা মোছাঃ শাহানাজ বেগম।
‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর মেয়ে সাহরিয়া আক্তার টেপাপদুমশহর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে একই গ্রামের শ্রী পল্লব কুমার (১৯), পিতা সন্তোষ কুমার তার মেয়েকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিল এবং অশ্লীল কথাবার্তা বলে প্রেমের প্রস্তাব দিত। মেয়েটি প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পল্লব কুমারসহ ৪/৫ জন দুর্বৃত্ত গত ১১ অক্টোবর বিকাল ৩টার দিকে ওৎ পেতে থেকে বাড়ি থেকে জোরপূর্বক মেয়েটিকে তুলে নিয়ে যায়।
‎তিনি আরও বলেন, ওই সময় আমি মাঠে গরু ও ছাগল আনতে গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি ঘরের বাক্সের তালা ভাঙা, ভেতর থেকে ১ লাখ ২০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকারসহ আমার মেয়েকে নিয়ে গেছে। তাঁর দাবি, অপহরণকারীরা মোট ৮ লাখ ৫০ হাজার টাকার সমমূল্যের স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছে।

 

 

পরে তিনি সাঘাটা থানায় অভিযোগ করলে প্রথমে পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি। একাধিকবার থানায় গিয়েও মামলা না নেয়ায় ২০ অক্টোবর তিনি গাইবান্ধা পুলিশ সুপারের কাছে বিষয়টি জানান। এরপর পুলিশ সুপারের নির্দেশে মামলা নথিভুক্ত করা হয় এবং পল্লব কুমারকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনো তাঁর মেয়েকে উদ্ধার করা যায়নি বলে দাবি করেন শাহানাজ বেগম। তিনি অভিযোগ করে বলেন, মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ অপহরণকারীদের শনাক্ত করতে পারেনি, আমার মেয়েকে উদ্ধারেও কোনো অগ্রগতি নেই।

 

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাঁর মেয়েকে দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।