রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১
ভিডিও নিউজ
নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
/ ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

 

দেলোয়ার হোসেন বাবলু, টঙ্গী, গাজীপুরঃ
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওসি মো. আলাউদ্দিন সভায় জানায়, সেপ্টেম্বর ২০২৫ মাসে কালীগঞ্জ থানায় মোট ৩১টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে দস্যুতা ১টি, খুন ১টি, ধর্ষণ ১টি, নারী ও শিশু নির্যাতন ১টি, সিঁধেল চুরি ১টি, অন্যান্য চুরি ৩টি, মাদকদ্রব্য ১৪টি এবং অন্যান্য অভিযোগে ১০টি মামলা রয়েছে। তিনি জানান, সার্বিকভাবে বিগত মাসগুলোর তুলনায় কালীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং সর্বত্র নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদা সতর্ক রয়েছে । সভায় সভাপতির বক্তব্যে ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম বলেন, আমরা সকলে মিলিতভাবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি। কালীগঞ্জের উন্নয়নে যারা ভূমিকা রাখছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।