বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ভিডিও নিউজ
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি
গাজীপুরে এক রাতে ৩ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 
/ ৫০০ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

 

 

মোঃ মিন্টু মিয়া, সদর উপজেলা, গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর ও শ্রীপুর উপজেলায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

 

বুধবার (১২ নভেম্বর) ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের বাসটিতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

 

 

এদিকে ভোর ৫টার দিকে শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় দাড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ইঞ্জিন ও সিট পুড়ে গেছে।

 

 

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, এক রাতে পৃথক স্থানে তিন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় বাস দুটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাসসংলগ্ন পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের বাসটিতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

 

 

স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনাস্থলের কাছেই ফায়ার সার্ভিসের একটি স্টেশন থাকলেও আগুন লাগার পর সদস্যরা সময়মতো আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেননি। তবে মডার্ন ফায়ার স্টেশন সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে নিরাপত্তার স্বার্থে প্রথমে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস একসঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন দেয়ার সময় বাসে কোনো লোক ছিল না। ধারণা করা হচ্ছে, রাতে হয়তো বাসটি সড়কের পাশে পার্ক করে রাখা হয়েছিল।

 

 

অন্যদিকে, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো প্রাণহানি হয়নি, তবে বাসের আংশিক ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং অগ্নিসংযোগকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, জ্যোতি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। ঠিক তখনই একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে বাসের পাশে থামেন এবং মুহূর্তের মধ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির আসন ও কিছু যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।