রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Headline
চাটখিল সরকারি হাসপাতালের সামনে, রক্তিম রোজ মেডিসিন পার্কে ঢুকে রক্তিমকে কুপিয়ে ও পিটিয়ে আহত চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জ্বালানি সাশ্রয় ও যানজট নিরসনে সাইকেল লেনের দাবি নোয়াখালীর চাটখিলে বড় ছেলে তার বাবার কাছ থেকে, জালিয়াতি করে ১০২ শতাংশ সম্পত্তি ও নগদ ১৯ লাখ টাকা নিয়ে ঘর থেকে বের করে দেয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনের বেলায় জ্বলছে বিদ্যুতের বাতি বগুড়া-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত টাইব্রেকারে হংকংকে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল নড়াইলে তিন মাসের শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ  ইন্টারনেট নিয়ে সারাদেশের জন্য দুঃসংবাদ দিয়েছেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি
ভিডিও নিউজ
চাটখিল সরকারি হাসপাতালের সামনে, রক্তিম রোজ মেডিসিন পার্কে ঢুকে রক্তিমকে কুপিয়ে ও পিটিয়ে আহত চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর চাটখিলে বড় ছেলে তার বাবার কাছ থেকে, জালিয়াতি করে ১০২ শতাংশ সম্পত্তি ও নগদ ১৯ লাখ টাকা নিয়ে ঘর থেকে বের করে দেয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনের বেলায় জ্বলছে বিদ্যুতের বাতি ইন্টারনেট নিয়ে সারাদেশের জন্য দুঃসংবাদ দিয়েছেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি যশোরের অভয়নগরের ঐতিহ্যবাহী বাশুয়াড়ী খানজাহান আলী (রাঃ) দিঘীর মেলা আগামীকাল শেষ হবে দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত র‌্যাব ফোর্সেস এর সমসাময়িক বিভিন্ন আভিযানিক সাফল্য নিয়ে, মহাপরিচালক মহোদয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় নোয়াখালীর চাটখিল থেকে নিখোঁজ হওয়া খোকন এর মরদেহ চাটখিল এর মন্ত্রীর পুল এলাকায় পাওয়া গেছে। জামালপুরে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি মামুন
গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল
/ ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:২৮ অপরাহ্ন

 

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে পেট্রোল পাম্পে তেল না পাওয়ার অভিযোগে বিক্ষুব্ধ যানবাহনচালক ও মালিকেরা ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করেছেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

 

আজ বৃহস্পতিবার বেলা ২টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ চালকেরা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের শত শত যাত্রী।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে পাম্পটিতে পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও তা সরবরাহ করা হচ্ছিল না। এতে তেল নিতে আসা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা পাম্পের সামনে সড়ক অবরোধ করেন।

 

 

অবরোধকারীরা অভিযোগ করেন, পাম্পে তেল থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। দ্রুত তেল সরবরাহ না করা হলে অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে ফেলা গাছের গুঁড়ি সরিয়ে দেয় এবং অবরোধকারীদের সরে যেতে বলে। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয় এবং পুনরায় যান চলাচল শুরু হয়।

 

 

নিগি ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান বলেন, “গতকাল সকাল থেকে রাত আটটা পর্যন্ত আমরা সব ধরনের যানবাহনে তেল দিয়েছি। কিন্তু জনবল সংকটের কারণে রাতের পর সেবা চালু রাখা সম্ভব হয়নি। পাঁচজন কর্মীর জায়গায় মাত্র দুজন কর্মী দিয়ে কাজ চালাতে হচ্ছিল। অতিরিক্ত কাজের চাপের কারণে সকালে কর্মীরা চলে যাওয়ায় সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ ছিল।”

 

 

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজা বলেন, “অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পাম্পে তেল সরবরাহ শুরু হয়েছে।”

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।