শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রবাসফেরত ব্যক্তির বাড়িতে দুই সন্তানের জননীর অনশন, এলাকায় চাঞ্চল্য এক্সিলেন্ট গ্রুপের সুপারস্টার অ্যাওয়ার্ড সেরিমনি-২০২৬ বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা এবং সরিষাবাড়ীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে ছাই নোয়াখালী বিভাগের দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ, নোয়াখালীতে নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান এবং সুনামগঞ্জে শিশু অধিকার দিবস পালন দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময়, সীমান্তে ৬৮ বোতল সিরাপসহ এক যুবক আটক এবং সুনামগঞ্জের নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের মতবিনিময় নোয়াখালীর চাটখিলে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার দাবী করে স্বজনদের হাসপাতাল ভাংচুর নওগাঁর শাপাহার সোনাডাঙ্গা বিএসএফ ও জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ এবং পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দোয়া কবুলের ক্ষনে করি মোনাজাত আমার মাকে তুমি দাও জান্নাত শিবগঞ্জ সীমান্তে ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ করেছে বিজিবি এবং প্রামান্যচিত্রে বজরা শাহী মসজিদ
ভিডিও নিউজ
১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা এবং সরিষাবাড়ীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে ছাই নোয়াখালী বিভাগের দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ, নোয়াখালীতে নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান এবং সুনামগঞ্জে শিশু অধিকার দিবস পালন দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময়, সীমান্তে ৬৮ বোতল সিরাপসহ এক যুবক আটক এবং সুনামগঞ্জের নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের মতবিনিময় নোয়াখালীর চাটখিলে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার দাবী করে স্বজনদের হাসপাতাল ভাংচুর শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ এবং পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দোয়া কবুলের ক্ষনে করি মোনাজাত আমার মাকে তুমি দাও জান্নাত শিবগঞ্জ সীমান্তে ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ করেছে বিজিবি এবং প্রামান্যচিত্রে বজরা শাহী মসজিদ চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং নওগাঁয় আদিবাসীদের ৩১তম কারাম উৎসব চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সন্মেলন সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
জ্বালানি সাশ্রয় ও যানজট নিরসনে সাইকেল লেনের দাবি
/ ২৪২ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন

 

 

মোঃ আনোয়ার হোসেন, শাহবাগঃ 

“জ্বালানি সাশ্রয়, যানজট কমাই, সাইকেল লেন ও পার্কিং সুব্যবস্থা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর শাহবাগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৫তম সাইকেল লেন দিবস।

 

 

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদসহ সমমনা ৯টি জাতীয় সংগঠনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে সাইকেল র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানের শুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত সাইক্লিস্টদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা বলেন, সাইকেল কেবল একটি বাহন নয়; এটি শৈশবের স্বাধীনতা, জীবনের রোমাঞ্চ এবং পরিবেশবান্ধব চলাচলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ সাইকেল ব্যবহার করলেও বাংলাদেশে এ বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। তবে শহরাঞ্চলে আনুমানিক দুই লক্ষাধিক সাইকেল ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হয়।

 

 

বক্তারা আরও উল্লেখ করেন যে, মোটরযান ও সাইকেলের একসঙ্গে চলাচল নিরাপদ নয়। দেশে পর্যাপ্ত সাইকেল লেনের অভাবে সাইক্লিস্টরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন এবং দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই নিরাপদ সাইকেল লেন ও পার্কিং সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি।
অনুষ্ঠানে সংহতি প্রকাশকারী সংগঠনগুলোর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা, ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল, কেরানীগঞ্জ ইউনাইটেড সাইক্লিস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সাইক্লিস্ট, মিরপুর স্টান বয়েজ ক্লাব, গ্রীন পেইজ নিউজ পোর্টাল, গ্লোবাল স্টাডি এবং বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস।

 

 

সঞ্চালনায় ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-এর যুগ্ম সম্পাদক এম. এ. ওয়াহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার প্রধান সম্পাদক ড. এম. হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন গ্রীন পেইজ নিউজ পোর্টালের প্রধান উপদেষ্টা ও পরিবেশবিদ প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রেন অ্যান্ড লাইফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফকরুল হোসেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রভাষক মোঃ আব্দুল আলীম, কেরানীগঞ্জ ইউনাইটেড সাইক্লিস্টের সভাপতি মোঃ রফিকুল হাসান এবং বিএসজিএফ-এর সহ-কোষাধ্যক্ষ আবতাবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

আলোচনা সভা শেষে জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সাইকেল র‍্যালিটি দোয়েল চত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।