মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ, দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নোয়াখালীর সেনবাগে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার, সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও বিজিবির ৩৫ কেজি বিড়ির মসলা উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল ও ছাত্রদল কালীগঞ্জে মা মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট, গাইবান্ধার​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং নওগাঁয় কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট। গাইবান্ধার সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের, শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁয় ৩২টি ব্যাংকের অংশগ্রহণে দিনব্যাপী কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত, ৪ কৃষককে ২৮ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ বরগাঙ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান, সুরমা ইউপির ১,২ ও ৩নং ওয়াডের্র সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা বেগম এর পথসভা। সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক এক রাতের বৃষ্টিতেই গাজা উপত্যকায় ডুবল ৭০ হাজার তাঁবু, অবকাঠামোগত উন্নয়নের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে সুনামগঞ্জের তিনটি স্থলবন্দর ও দিনাজপুরের ঢেপা নদীতে সেতু নির্মাণের দাবি সুস্থ্য সমাজের জন্য দৌড়ান, ভালো থাকুক নোয়াখালী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী রানার্স কমিউনিটির আয়োজনে আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে নোয়াখালী ম্যারাথন ২০২৬
ভিডিও নিউজ
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ, দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নোয়াখালীর সেনবাগে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার, সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও বিজিবির ৩৫ কেজি বিড়ির মসলা উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট, গাইবান্ধার​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং নওগাঁয় কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট। গাইবান্ধার সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের, শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁয় ৩২টি ব্যাংকের অংশগ্রহণে দিনব্যাপী কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত, ৪ কৃষককে ২৮ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ বরগাঙ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান, সুরমা ইউপির ১,২ ও ৩নং ওয়াডের্র সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা বেগম এর পথসভা। সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক এক রাতের বৃষ্টিতেই গাজা উপত্যকায় ডুবল ৭০ হাজার তাঁবু, অবকাঠামোগত উন্নয়নের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে সুনামগঞ্জের তিনটি স্থলবন্দর ও দিনাজপুরের ঢেপা নদীতে সেতু নির্মাণের দাবি সুস্থ্য সমাজের জন্য দৌড়ান, ভালো থাকুক নোয়াখালী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী রানার্স কমিউনিটির আয়োজনে আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে নোয়াখালী ম্যারাথন ২০২৬ চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত
টাইব্রেকারে হংকংকে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ
/ ৪৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

‎টাইব্রেকারে হংকংকে ৩-২ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট কেটেছে বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমসের বাছাইপর্বে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণীতে আজ বাংলাদেশ-হংকং ম্যাচটি নির্ধারিত সময়ে ৪-৪ গোলের সমতায় শেষ হয়।

‎

 

টাইব্রেকারে রীতিমতো ত্রাতার ভূমিকায় হাজির হন বাংলাদেশ গোলকিপার বিপ্লব কূজর। প্রতিপক্ষের তিনটি শট থামিয়ে দেন তিনি।

 

 

আগামী সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমস। এবার ৯ দলের বাছাইপর্বে শীর্ষ ছয় দলই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ আজ জয় পাওয়ায় অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত।

 

 

এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।

 

 

একই দিন থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট কেটেছে চায়নিজ তাইপে। তাদের বিপক্ষে আগামীকাল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

 

হংকংয়ের সঙ্গে আগের পাঁচ সাক্ষাৎতে সব কটিতে জয় পায় বাংলাদেশই। সর্বশেষ ২০১৮ সালে এশিয়ান গেমস হকির বাছাইপর্বেও বাংলাদেশের কাছে ৫-১ গোলে হারে হংকং। র‍্যাঙ্কিংয়ে পার্থক্যটা ছিল অনেক। হংকংয়ের চেয়ে ২৮ ধাপ এগিয়ে বাংলাদেশ। তাই ব্যাংককে আজ ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল আশিকুজ্জামানের দল।

 

 

রয়্যাল থাই এয়ার ফোর্স হকি মাঠে বাংলাদেশের শুরুটা ভালো হলেও হংকংও ছেড়ে কথা বলেনি। প্রথম কোয়ার্টারে দুটি সুযোগ কাজে লাগিয়ে দ্রুত দুই গোল আদায় করে বাংলাদেশ। ১১ মিনিটে রাকিবুল হাসান করেন ফিল্ড গোল। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। এর চার মিনিট পরই এক গোল শোধ করে হংকং।

 

 

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশকে রীতিমতো হতাশায় ডোবায় হংকং। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে দলকে সমতায় ফেরান হংকংয়ের ইশতিয়াক আহমেদ। যদিও বাঁচামরার ম্যাচে বাংলাদেশও দমে যায়নি। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে স্কোর ৩-২ করেন আশরাফুল ইসলাম।

 

 

৪৬ মিনিটে হংকংয়ের কুলদীপ সিং গোল করলে ম্যাচে আবার ৩-৩ সমতা হয়। তবে এর দুই মিনিট পর পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এই সুযোগ হাতছাড়া করেননি আশরাফুল। নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলকে চতুর্থ গোলটিও এনে দেন। ৪-৩ গোলে এগিয়ে গিয়েও স্বস্তির নিশ্বাস ফেলতে পারেনি বাংলাদেশ। ৪৮ মিনিটেই চতুর্থ গোল করে স্কোর ৪-৪ করে নেয় হংকং। শেষ পর্যন্ত এই সমতায় শেষ হয়েছে ৬০ মিনিটের খেলা।

 

 

চায়নিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে বাছাইপর্ব শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেই পথ হারায়। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে আট ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বছর পর হারে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

 

এরপর সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। তাতে ‘বি’ গ্রুপে তৃতীয় হওয়ায় পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণীতে অংশ নিতে হচ্ছে আশরাফুল-আমিরুলদের।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।