শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
গাইবান্ধার সাঘাটায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন জনতা নেত্রকোনার পূর্বধলায় প্রযুক্তির ছোবল থেকে সন্তানকে বাঁচাতে দূরদর্শী উদ্যোগ নিলেন ওসি নড়াইলে চোরাই মোটরসাইকেল সহ যুবক গ্রেফতার মেসির পায়ের যাদু জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  গাইবান্ধায় জমে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা নোয়াখালীর চাটখিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সুনামগঞ্জে দুই প্রবাসীর উদ্যেগে সদর থানার ‎ওসি রতন শেখ দিনমজুর সাজুকে আর্থিক সহায়তা প্রদান জনগণের মত উপেক্ষা করলে সরকার এক বছরও টিকতে পারবে না–সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ভিডিও নিউজ
গাইবান্ধার সাঘাটায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন জনতা মেসির পায়ের যাদু গাইবান্ধায় জমে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা নোয়াখালীর চাটখিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সুনামগঞ্জে দুই প্রবাসীর উদ্যেগে সদর থানার ‎ওসি রতন শেখ দিনমজুর সাজুকে আর্থিক সহায়তা প্রদান আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত নরসিংদীর শিবপুরে ৪টি গোডাউন ও বসত ঘরের ৩টি রুমের মালামাল পুড়ে ছাই যশোরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী পালন। বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে কোরবানির মাংস বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় স্বামীর সম্পত্তি বঞ্চিত স্ত্রী ও বাবার সম্পত্তি বঞ্চিত মেয়েদের লাশ দাফনে বাধা 
/ ৫৬১ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন

 

 

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদরঃ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামে ঘটল হৃদয়বিদারক এক ঘটনা। বাবার মৃত্যুতে যেখানে পুরো পরিবার একত্র হয়ে শেষ বিদায় জানানোর কথা, সেখানে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে স্ত্রী ও মেয়েরা আটকে দিলেন মৃত স্বামীর/বাবার লাশ দাফন।

 

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে মারা যান গ্রামের প্রবীণ ব্যক্তি মাজেদ বিশ্বাস। কিন্তু মৃত্যুর পরও শান্তি মিলল না তার নিথর দেহের। নিজেরই মেয়ে ও স্ত্রী সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বাবার লাশ দাফনে বাধা দেন। কান্নায় ভেঙে পড়েন মেয়েরা, মুখ ভার করে দাঁড়িয়ে থাকেন এলাকাবাসী। জানা গেছে, মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় ২০ বছর আগে তিনি বিয়ে করেন হানফু খাতুনকে। সংসার জীবনে ভালোই চলছিল দিন। তবে প্রায় ১০ বছর আগে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন মাজেদ। এই দুর্বলতার সময়েই তার দুই ছেলে পুলিশ সদস্য আব্দুল জাব্বার ও লতিফুর রহমান বাবার সব সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেন। চিকিৎসার আশ্বাসে বাবাকে বাড়ি থেকে নিয়ে যান তারা। কিন্তু সেই চিকিৎসা আর জীবনের আলোর মুখ দেখাতে পারেনি। গতকাল রাতে যখন বাবার নিথর দেহ গ্রামে ফিরিয়ে আনা হলো, তখনই বাধে বিপত্তি। স্ত্রী হানফু খাতুন ও মেয়েরা ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে জানিয়ে দেন, এই সম্পত্তি নিয়ে অন্যায় হওয়ায় তারা লাশ দাফনে অনুমতি দেবেন না। গ্রামের মানুষও বিষয়টির গুরুত্ব বুঝে পাশে দাঁড়ায়।

 

 

আজ সোমবার দুপুর পর্যন্ত কাফনে মোড়ানো অবস্থায় পড়ে ছিল মাজেদ বিশ্বাসের লাশ। তাকে ঘিরে কান্নার রোল ওঠে। মানুষজন বুকে হাত রেখে সালিশে বসে সমাধানের পথ খোঁজেন। কিন্তু দুপুর একটা পর্যন্তও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। মৃত মাজেদ বিশ্বাস যেন জীবনের শেষ অধ্যায়েও বিচার পাওয়ার অপেক্ষায় পড়ে আছেন। গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে এক অসমাপ্ত বিদায়ের বিষাদে।

 

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।