শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
ভিডিও নিউজ
নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ
চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে দলীয় ভোটারদের ভোট কেনাবেচার অভিযোগ বিএনপির প্রার্থীর, পুনঃনির্বাচনের দাবি
/ ৭৬ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল দলিল লেখক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ও আলোচনা সৃষ্টি হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে চলছে নানা সমালোচনা ও প্রশ্ন।

 

 

জানা যায়, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭৯ জন, যাদের সবাই সরকার কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক। রাজনৈতিকভাবে ভোটারদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ছিলেন ৩৬ জন, বিএনপি সমর্থিত ২৭ জন এবং জামায়াত সমর্থিত ১৫ জন।

 

 

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত পাঁচজন প্রার্থীর মধ্যে মোঃ স্বপন পাটওয়ারী ২২ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী আনিছ আহম্মদ পান মাত্র ১২ ভোট। এতে করে বিএনপি সমর্থিত ভোটের একটি বড় অংশ কোথায় গেছে—তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

 

 

পরাজিত প্রার্থী আনিছ আহম্মদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ভোট কেনাবেচার গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, নির্বাচনের আগে একাধিক ভোটারকে ভয়ভীতি প্রদর্শন ও মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করা হয়েছে। তার অভিযোগ অনুযায়ী, প্রতিটি ভোটার ন্যূনতম ১০ হাজার টাকা করে নিয়ে ভোট দিয়েছেন।

 

 

তিনি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থীর ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের তারিখ ঘোষণার জন্য নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানিয়েছেন।

 

 

এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ১৮ জুন থেকে ভোটগ্রহণের দিন সকাল পর্যন্ত মোবাইল ফোন ও লোকমাধ্যমে অর্থ লেনদেন করে ভোটারদের প্রভাবিত করেছেন। এর ফলে তিনি প্রত্যাশিত ফলাফল পাননি এবং নির্বাচনটি সুষ্ঠু হয়নি বলে দাবি করেন।

 

 

অভিযোগের বিষয়ে জানতে চাটখিল দলিল লেখক সমিতির আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মোঃ আবদুল মতিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন। তিনি জানান, এ বিষয়ে আগামীকাল ২২ জুন সোমবার দুপুর ১২টায় চাটখিল সাব-রেজিস্ট্রি অফিসে একটি শুনানি অনুষ্ঠিত হবে।

 

 

তিনি আরও বলেন, “উক্ত শুনানিতে আমরা দলিল লেখক সমিতির সকল ভোটার ও প্রার্থীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছি। অভিযোগকারী প্রার্থী যদি এই বিষয়ে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারেন, তাহলে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।”

 

 

এদিকে, নির্বাচনকে ঘিরে এমন অভিযোগে চাটখিল এলাকায় রাজনৈতিক ও পেশাজীবী মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।