সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্কে যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজলের শুভেচ্ছা বিনিময় ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
ভিডিও নিউজ
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
চোখে আলো ফেরাতে মানবতার হাত বাউফলে ৮০৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
/ ২০৩ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন

 

 

এইচ এম বাবলু, বাউফল, পটুয়াখালীঃ
চোখে আলো ফেরাতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দুটি বেসরকারি এনজিও সংস্থা। পটুয়াখালীর বাউফলে ৮০৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

 

 

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডিসিআই ও আরএসসি নামে দুইটি এনজিও সংস্থার যৌথ আয়োজনে এবং মাইজভাণ্ডারী কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় দিনব্যাপী এ ক্যাম্পে চক্ষু চিকিৎসা দেয়া হয়।

 

 

দিনব্যাপী আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। ছানি রোগ শনাক্ত হওয়া বেশ কয়েকজন রোগীকে পরবর্তী পর্যায়ে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, এমন উদ্যোগের ফলে তারা ঘর থেকে বের না হয়েও প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন। এতে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।

 

 

আরএসসির প্রোগ্রামার ম্যানেজার রোমেল নাসের জানান, ২০০৭ সাল থেকে সারাদেশে এমন ক্যাম্প করে সুবিধাবঞ্চিত যেসব মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা, ওষুধ, চশমা ও ছানি অপারেশন খরচ বহন করতে পারেন না, তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে এসব চিকিৎসা সেবা দিয়ে থাকি।তিনি আরও বলেন,গ্রামীণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

 

 

চক্ষু ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- রাইটস এন্ড সাইট ফর চিলড্রেনের (আরএসসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জুলফিকার হায়দার, পটুয়াখালী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক উপ পরিচালক এস এম শাহাদজাদা প্রমূখ।

 

 

স্থানীয় জনসাধারণ এমন মানবিক ও প্রয়োজনীয় উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও এমন সেবামূলক আয়োজনের দাবি জানান।

 

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।