রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline
“নিরুৎসাহ নয়, ক্যান্সার রোগীর স্বজনকে দিন সাহস” “ছিলাম, আছি, রবো একসাথে”—প্রতিপাদ্যে ৫ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগের মতিমিয়ার হাট সংলগ্ন বাহার মাস্টার বাড়ির দিলরুবা খানম পপি নিখোঁজ হয়েছেন সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ, দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নোয়াখালীর সেনবাগে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার, সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও বিজিবির ৩৫ কেজি বিড়ির মসলা উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল ও ছাত্রদল কালীগঞ্জে মা মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট, গাইবান্ধার​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং নওগাঁয় কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট। গাইবান্ধার সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের, শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁয় ৩২টি ব্যাংকের অংশগ্রহণে দিনব্যাপী কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত, ৪ কৃষককে ২৮ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ
ভিডিও নিউজ
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ, দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নোয়াখালীর সেনবাগে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার, সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও বিজিবির ৩৫ কেজি বিড়ির মসলা উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট, গাইবান্ধার​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং নওগাঁয় কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট। গাইবান্ধার সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের, শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁয় ৩২টি ব্যাংকের অংশগ্রহণে দিনব্যাপী কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত, ৪ কৃষককে ২৮ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ বরগাঙ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান, সুরমা ইউপির ১,২ ও ৩নং ওয়াডের্র সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা বেগম এর পথসভা। সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক এক রাতের বৃষ্টিতেই গাজা উপত্যকায় ডুবল ৭০ হাজার তাঁবু, অবকাঠামোগত উন্নয়নের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে সুনামগঞ্জের তিনটি স্থলবন্দর ও দিনাজপুরের ঢেপা নদীতে সেতু নির্মাণের দাবি সুস্থ্য সমাজের জন্য দৌড়ান, ভালো থাকুক নোয়াখালী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী রানার্স কমিউনিটির আয়োজনে আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে নোয়াখালী ম্যারাথন ২০২৬ চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত
“ছিলাম, আছি, রবো একসাথে”—প্রতিপাদ্যে ৫ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত
/ ৫ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন

“ছিলাম, আছি, রবো একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়নের ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন—ক্ষীপ্র পাঁচের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ২য় পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, রাজধানী ঢাকার অদূরে সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত মিজান গার্ডেনে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ক্ষীপ্র পাঁচের অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের প্রথম অধিনায়ক মেজর জেনারেল মাসুদুর রহমান (অব.)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মেজর জেনারেল হুমায়ুন খালেদ (অব.)। এছাড়া ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, জেসিও এবং বিভিন্ন পদবির সাবেক সেনা সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চলে নাস্তা ও শুভেচ্ছা বিনিময়। এরপর সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে মনোজ্ঞ সংগীত পরিবেশন ও স্মৃতিচারণ। দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর আবারও শুরু হয় স্মৃতিচারণ ও আলোচনা পর্ব।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল র‍্যাফেল ড্র। এতে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় ২০টি আকর্ষণীয় পুরস্কার।
পুনর্মিলনীতে সাবেক সেনা সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পুরোনো দিনের স্মৃতি নতুন করে প্রাণ ফিরে পায়। দীর্ঘদিন পর সহযোদ্ধাদের একসঙ্গে পেয়ে আবেগঘন হয়ে ওঠে পুরো আয়োজন।
এবারের অনুষ্ঠানে সর্বোচ্চ সংখ্যক সদস্যের উপস্থিতি নিশ্চিত করে প্রথম স্থান অর্জন করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩১তম ব্যাচ। দ্বিতীয় সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে দ্বিতীয় স্থান অর্জন করে ১৭তম ব্যাচ এবং তৃতীয় সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে তৃতীয় স্থান অর্জন করে ৪৩তম ব্যাচ।

বিশেষ করে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুস সামাদের নেতৃত্বে ৪৩তম ব্যাচের সদস্যরা আলাদা কটি পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের এই ব্যতিক্রমী অংশগ্রহণ পুনর্মিলনীর আনন্দ ও আকর্ষণ আরও বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারী সাবেক সেনা সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এর মধ্য দিয়ে বিকেল ৫টায় শেষ হয় ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ২য় পুনর্মিলনী ২০২৬।
একসঙ্গে কাটানো স্মৃতি, সহযোদ্ধাদের বন্ধন আর পারস্পরিক ভালোবাসায়—“ছিলাম, আছি, রবো একসাথে” প্রতিপাদ্য যেন আবারও প্রমাণ করল, দায়িত্বের অধ্যায় শেষ হলেও সহযোদ্ধাদের বন্ধন কখনো শেষ হয় না

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।