সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
নোয়াখালী বিভাগ নিয়ে ব্যারিস্টার খোকন এর বক্তব্য নোয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অপূর্ব নিদর্শন টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ নোয়াখালীর সড়কগুলো যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট জনজীবন টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে ১৭ শিশু কিশোর পেল বাইসাইকেল টঙ্গীতে ১ কেজি হেরোইন ও ২৫০০ ইয়াবাসহ কুত্তা মিজান গ্রেপ্তার রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ পরানপুর হইতে থানারহাট রাস্তার বেহাল দশা, দেখার কেউ নাই বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় বিশ্বম্ভরপুরে ভারতীয় ফুচকা, কাভার্ডভ্যান, ৬৫ লাখ টাকার মামলামালসহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগ নিয়ে ব্যারিস্টার খোকন এর বক্তব্য নোয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অপূর্ব নিদর্শন টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ নোয়াখালীর সড়কগুলো যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট জনজীবন টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে ১৭ শিশু কিশোর পেল বাইসাইকেল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ পরানপুর হইতে থানারহাট রাস্তার বেহাল দশা, দেখার কেউ নাই বিশ্বম্ভরপুরে ভারতীয় ফুচকা, কাভার্ডভ্যান, ৬৫ লাখ টাকার মামলামালসহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন। নেপালে বন্যার কারণ জানা গেছে
সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের
/ ১৫৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

 

 

নয়ন রায়, ঢাকাঃ

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

 

অভিযোগ সূত্রে জানা যায় যে, গত মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একটি মামলার শুনানিতে অংশ নিতে তিনি সিএমএম কোর্টের ৪র্থ তলার ৬ নম্বর আদালতের সামনে অবস্থান করছিলেন। এ সময় বেলা আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর দাবি, তিনি প্রতিবাদ করলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তাকে কিল-ঘুষি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হামলায় মুখমণ্ডল ও নাকে আঘাত পেয়ে তিনি রক্তাক্ত হন এবং একটি দাঁত নড়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

 

এছাড়া অভিযোগে আরও বলা হয়, আশপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি আরও উত্তেজিত হয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে তার স্বামী সৈয়দ শাহ নেওয়াজ হোসেন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
হামলার পর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

 

এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, ভুক্তভোগী নার্গিস জুঁই অভিযোগে আরও উল্লেখ করেন যে, তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলমান রয়েছে। তিনি দাবি করেন, তার বাবার কেনা জমি ও ফ্ল্যাটকে কেন্দ্র করে স্বামীর পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে বিরোধের জেরে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তিনি আরও অভিযোগ করেন, অতীতেও তাদের পরিবারের ওপর হামলা, ভয়ভীতি, দখল ও হয়রানির ঘটনা ঘটেছে। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে ও পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমঝোতা হয়নি বলে দাবি করেন তিনি।

 

 

ভুক্তভোগী সাংবাদিক নার্গিস জুঁই তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

 

পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।