বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
ভিডিও নিউজ
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন
জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ে ১ আদিবাসী নিহত 
/ ৪২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৫:৩২ পূর্বাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় বাঙালিদের সঙ্গে সংঘর্ষে এক আদিবাসী নিহত হয়েছেন । এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

হরিপুর থানার ওসি মোঃ শরিফুল ইসলাম শরীফ বলেন, ২৭ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের কারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কানদন সরেন (৬০) হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের রেন্টু সরেনের ছেলে। আহতরা হলেনঃ একই এলাকার সুসিলা সরেন, মরিয়ম সরেন, লক্ষিরাম হাসদা, শনিরাম হাসদা, পবিরুল ইসলাম, নুর ইসলাম, জাহেদুল ইসলাম, আসিক, জাহাঙ্গীর আলম, হবিবর রহমান, মোঃ শফি, ইসমাইল। অন্যদের নাম জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি শরিফুল ইসলাম বলেন, “দীর্ঘ ৫০ বছর ধরে হরিপুর উপজেলার সদর ইউনিয়নের কারীগাঁও মৌজায় আদিবাসী ও স্থানীয় বাঙালিদের মধ্যে ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ আছে।
২৭ নভেম্বর বুধবার দুপুরে আদিবাসী সম্প্রদায়ের লোকজন ঐ বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করছিলেন। এতে স্থানীয় ভূমিহীনরা বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন দুপক্ষের সংঘর্ষে কানদন সরেন ঘটনাস্থলে নিহত হন । উভয় পক্ষের ২০ জনের মত আহত হন।”
একই কথা বলেছেন ডাঙ্গীপাড়া ইউপির চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী।

ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।