মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বিশ্ব মা দিবস আজ পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার স্বাস্থ্য পরীক্ষার জন্য ২ বছরের বেশি সময় পর বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই
ভিডিও নিউজ
গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা
জামালগঞ্জে সুশাসনের জন্য নাগরিক সুজন এর নতুন কমিটি গঠন
/ ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

 

মো. শাহীন আলম, সুনামগঞ্জঃ
স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে নাগরিক সংগঠন ‘সুজন – সুশাসনের জন্য নাগরিক এর জামালগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. লুৎফুর রহমান এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম তালুকদার।

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক আফিন্দী, পিস এম্বাসাডর (PFJ) সুনামগঞ্জ জেলা ও সাবেক চেয়ারম্যান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন সুনামগঞ্জ জেলা শাখার সম্পাদক ও ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদ, সুজন সিলেট বিভাগের আঞ্চলিক সমন্বয়ক কুদরত পাশা, এবং সুজন সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ফারুক রশীদ।

 

 

নবগঠিত কমিটির সদস্যবৃন্দ: সভাপতি মো. লুৎফুর রহমান, সহ-সভাপতি মো. নুর জালাল মিয়া, মো. নুর উদ্দিন, আবুল খায়ের তালুকদার, সাবিহা জাহান, সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক জয়ন্ত তালুকদার, আলাউদ্দীন, নুর হোসেন, জাহাঙ্গীর আলম, আবু সোহাগ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন রুমি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, গোলাম কিবরীয়া জুয়েল, দিলোয়ার হোসেন, অর্থ সম্পাদক জালাল উদ্দীন, সহ-অর্থ সম্পাদক আমিনুল হক মনি, প্রচার সম্পাদক তোফাজ্জল ইসলাম, সাহিত্য সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, ক্রীড়া সম্পাদক শাহ আলম, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন জান্নাত, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা আক্তার, সদস্য এম. আল আমিন, মমর্তা পাল।

 

 

বক্তব্যে প্রধান অতিথি নুরুল হক আফিন্দী বলেন, “সুজন হলো এমন একটি নাগরিক প্ল্যাটফর্ম, যা দলীয় রাজনীতির বাইরে থেকে সাধারণ মানুষের অধিকার, জবাবদিহিতা ও প্রশাসনিক স্বচ্ছতার পক্ষে কাজ করে যাচ্ছে। সমাজে সুশাসনের অভাবই দুর্নীতি ও বৈষম্যের মূল কারণ। নাগরিকদের সচেতন ও সংগঠিত করেই প্রকৃত গণতন্ত্রের চর্চা সম্ভব। জামালগঞ্জের নবগঠিত কমিটির মাধ্যমে এই অঞ্চলে নাগরিক আন্দোলন আরও শক্তিশালী হবে।”

 

 

নবনির্বাচিত সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, “আমরা এমন এক সমাজ চাই, যেখানে নাগরিকরা ভয়মুক্তভাবে মতামত প্রকাশ করতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে এবং প্রশাসনের কাছে জবাবদিহিতা চাইতে পারে। জামালগঞ্জে নাগরিক চেতনার জাগরণ ঘটিয়ে সুশাসনের আন্দোলনকে আমরা তৃণমূল পর্যন্ত পৌঁছে দেবো।”

 

 

সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, “সুজনের লক্ষ্য সমাজে ন্যায়বিচার ও সুশাসনের সংস্কৃতি গড়ে তোলা। আমরা প্রতিটি ইউনিয়নে নাগরিকদের সংগঠিত করব, যাতে সবাই প্রশাসনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে এবং দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতার আওতায় আনতে পারে। নাগরিক সচেতনতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

 

 

সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন রুমি বলেন, “তরুণ সমাজই পরিবর্তনের মূল চালিকা শক্তি। আমরা বিশ্বাস করি, তরুণদের সম্পৃক্ত করেই দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। জামালগঞ্জে আমরা সেই পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”

 

 

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও বলেন, ‘সুজন’ শুধু একটি সংগঠন নয়, এটি এক নাগরিক আন্দোলন, যার লক্ষ্য মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করা, রাষ্ট্রের কাছে জবাবদিহিতা দাবি করা এবং গণতান্ত্রিক চর্চাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি জামালগঞ্জে সুশাসনের আন্দোলনকে আরও বেগবান করবে এবং নাগরিক অধিকারের দাবিকে নতুন মাত্রা দেবে।

 

 

উল্লেখ্য, ‘সুজন – সুশাসনের জন্য নাগরিক’ একটি অরাজনৈতিক ও অলাভজনক নাগরিক সংগঠন, যা সারাদেশে নির্বাচনী সংস্কার, দুর্নীতি প্রতিরোধ, প্রশাসনিক স্বচ্ছতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।