
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপি নেতা ফরিদ আহমেদ ভূঁইয়া (জি এস ফরিদ)।
ছাত্রদল থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ফরিদ আহমেদ ভূঁইয়া।
তাহাকে চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত করায় নোয়াখালী -১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের গণমানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আস্থাভাজন মামুনুর রশিদ মামুন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, এডভোকেট জাকারিয়া সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফরিদ আহমেদ ভূঁইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।



