বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন
ভিডিও নিউজ
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগবাড়ীতে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
/ ৪৬৩ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন

 

 

রাসেল আহম্মেদ, বগুড়াঃ

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কার্যক্রম। এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত থেকে ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন: ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ও বিশিষ্ট চিকিৎসক, আলহাজ্ব ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি ও সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি। পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ: অতিথিবৃন্দ মেডিকেল ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তারা পরস্পরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। দীর্ঘদিন ধরে জিয়াউর রহমান ফাউন্ডেশন সারা দেশে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সেবা ও মানবতার কল্যাণে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

 

 

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, মানুষের পাশে থাকা, তাদের কষ্টে-দুঃসময়ে সহায়তা করা এবং একটি সুস্থ সমাজ গঠন করাই জিয়াউর রহমান ফাউন্ডেশনের মূল লক্ষ্য। মানবসেবার এই মহৎ উদ্যোগে বাগবাড়ীর স্থানীয় মানুষরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।