বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
ভিডিও নিউজ
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন
জিয়ানগরে তারেক রহমানের পক্ষ থেকে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার বিতরণ
/ ১৪৫ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ২:২২ অপরাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা উপহার প্রদানের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জিয়ানগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে।

 

 

বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা থেকে পাড়েরহাট এলাকা থেকে শুরু করে উপজেলার একাধিক পূজা মণ্ডপে এ কর্মসূচি পালন করা হয়। এসময় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

 

 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা সাঈদ খানের উদ্যোগে  তার প্রতিনিধি হিসেবে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন। তারা পাড়েরহাটের রাইকিশোর সেবাশ্রম, শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ী মন্দির, জিয়ানগরের শ্রীশ্রী সার্বজনীন করুনাময়ী দুর্গামন্দির, ভবানীপুর ডাকুয়াবাড়ী সর্বজনীন দুর্গামন্দির ও রেখাখালী (বকুলতলা) সর্বজনীন মাতৃ মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, খোঁজখবর নেন এবং দুর্গোৎসব উপলক্ষে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খানের পক্ষ থেকে প্রতিনিধিরা বার্তা পৌঁছে দেন। তারা বলেন, “রাজনীতি একটি সামাজিক সম্পর্ক, যার বহিঃপ্রকাশ ঘটে সম্প্রীতির মধ্য দিয়ে। আপনি হিন্দু, আমিও হিন্দু কারণ আমরা সবাই সিন্ধু সভ্যতায় বেড়ে উঠেছি। এখানে হিন্দু, মুসলিম কিংবা পাহাড়ি-আদিবাসী সবাই একই রক্তের অধিকারী, একই মানচিত্রে এবং একই লাল-সবুজের পতাকার তলে ঐক্যবদ্ধ। শারদীয় দুর্গোৎসবকে আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসবে পরিণত করতে হবে। প্রত্যেক বাড়িতে যেন উৎসবের ঢেউ ওঠে। তবে শৃঙ্খলা রক্ষায় সবার সচেতন থাকা জরুরি। সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা-অর্চনা করবেন, আর সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব।”

 

 

স্থানীয়রা মনে করছেন, তারেক রহমানের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।