ঝালকাঠির কাঁঠালিয়ায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হওয়া ইসরাত জাহান মুনা অবশেষে মারা গেছে

বাংলার আলো টিভি ডেস্কঃ
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৯ মার্চ বিকেলে ছোট ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মুনা।
সে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া (মুন্সিরাবাদ) গ্রামের সৌদি প্রবাসী মো. লোকমান হোসেনের মেয়ে এবং স্থানীয় সবুরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন :
মন্তব্য করুন
More News Of This Category



